১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর সামনের সারির সংবাদমাধ্যম: সুব্রত চৌধুরী

“সংবাদমাধ্যমের অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতা। বিপদ পাড়ি দিয়ে আজ এ জায়গায় এসেছেন,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

দেশের সংবাদমাধ্যমের তালিকায় অন্যান্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সামনের সারিতে রয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সুব্রত চৌধুরী বলেন, “সংবাদমাধ্যমের অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতা। বিপদ পাড়ি দিয়ে আজ এ জায়গায় এসেছেন; জণগণের স্বার্থে সঠিক তথ্য দিয়ে জাতিকে উপকৃত করেছেন। তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ও সাফল্য কামনা করি।