রাজধানীর যে ৯১ ‘বিকল্প স্থানে’ সমাবেশের কথা বলছে পুলিশ
এগুলোর মধ্যে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ রয়েছে। তাছাড়া একটি স্টেডিয়াম এবং গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ রয়েছে এ তালিকায়।
রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশের মত কর্মসূচি ব্যস্ততম সড়ক এড়িয়ে বিকল্প স্থানে করার যে অনুরোধ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার করেছেন তার মধ্যে বড় জায়গাটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বিপরীতে সবচেয়ে ছোট স্থানটি হচ্ছে জিপিও সংলগ্ন মুক্তাঙ্গন এলাকা।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এমন ৯১টি বিকল্প স্থানের কথা তুলে ধরে নগরবাসীর ভোগান্তি এড়াতে এসব জায়গায় সমাবেশ করার অনুরোধ করেন।
রাজারবাগ পুলিশ মিলনায়তনে গত শনিবার ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
ওই সময় বিকল্প এলাকাগুলোর নাম না জানালেও পরে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে থানাভিত্তিক ৯১টি এলাকার নাম দেওয়া হয়।
এগুলোর মধ্যে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ রয়েছে। তাছাড়া একটি স্টেডিয়াম এবং গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ রয়েছে এ তালিকায়।
তালিকায় সবচেয়ে বড় স্থান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। পুলিশের নথির তথ্য বলছে, ৬৮ একরের এ উদ্যানে দুই থেকে আড়াই লাখ মানুষ একসঙ্গে জড়ো হতে পারেন।
অপর দিকে সবচেয়ে ছোট জায়গা জিপিও সংলগ্ন মুক্তাঙ্গনের ধারণক্ষমতা ২০০ জনের মত বলে দেখিয়েছে পুলিশ।
শনিবারের মত বিনিময় সভায় পুলিশ কমিশনার রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের উদ্দেশে বলেছিলেন, সভা-সমাবেশের নামে রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী হাসপাতালে যথাসময়ে পৌঁছাতে পারেন না। একজন পরীক্ষার্থী সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেন না। এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।
সভায় দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে আটটি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে ১০টি এবং রমনা বিভাগের চারটিতে ৯১টি স্থান যেখানে সভা সমাবেশ করা যাবে।
বিকল্প স্থানগুলো হল
ডিএমপি রাজধানীর আটটি বিভাগে বিকল্প সভা-সমাবেশের জন্য একাধিক মাঠ চিহ্নিত করেছে। প্রতিটি মাঠের ধারণক্ষমতা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
রমনা বিভাগ
এ অঞ্চলের রমনা থানা এলাকায় একটি এবং হাজারীবাগ থানা এলাকায় তিনটি মাঠকে সভা-সমাবেশের উপযোগী মনে করছে পুলিশ।
• রমনা থানার সবচেয়ে বড় মাঠ হলো ৬৮ একরের সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে দুই থেকে আড়াই লাখ মানুষের সমাগম সম্ভব।
• হাজারীবাগ থানার গজমহল পার্ক, হাজারীবাগ পার্ক এবং রায়েরবাজার জিয়া কলেজ মাঠে ৭ থেকে ১০ হাজার মানুষের সমাবেশ হতে পারে।
মতিঝিল বিভাগ
এ অঞ্চলে ১৫টি মাঠ রয়েছে, এর মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ।
• মাদারটেকের আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ
• মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
• মান্ডার মানিকনগর মডেল হাইস্কুল
• মুগদার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ
অন্য মাঠগুলো হলো
>> শাহজাহানপুর মৈত্রী সংঘ বালুর মাঠ
>> বাসাবো খেলার মাঠ
>> বাসাবো বালুর মাঠ
>> চৌধুরীপাড়া (ইকরা মসজিদের পেছনে)
>> গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ
>> পল্টন ময়দান
>> জিপিও সংলগ্ন মুক্তাঙ্গন
>> বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
>> জোড়পুকুরপাড় খেলার মাঠ
>> সি ব্লক খেলার মাঠ
>> মান্ডা গ্রিন টাউন সংলগ্ন মিনি ট্রাকস্ট্যান্ড।
এর মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রায় ১০ হাজার এবং ইকরা মসজিদের পেছনে চৌধুরীপাড়া মাঠে ১৫–১৬ হাজার মানুষের সমাগম হতে পারে।
তেজগাঁও বিভাগ
এ অঞ্চলের ১২টি মাঠের মধ্যে সবচেয়ে বড় হল পুরনো বাণিজ্য মেলা মাঠ (২৫ একর), যেখানে ৭০ থেকে ৮০ হাজার মানুষের সমাবেশ করা সম্ভব।
পুলিশ আরও জানিয়েছে, এ বিভাগের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও সভা করা যাবে। সেগুলো হলো-
• বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ,
• বিজি প্রেস উচ্চ বিদ্যালয় মাঠ,
• ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ,
• মোহাম্মদপুর ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ।
অন্য মাঠগুলো হল
>> মধুবাগ খেলার মাঠ
>> তেজকুনিপাড়া খেলাঘর
>> শ্যামলী পার্ক মাঠ
>> হুমায়ুন রোড খেলার মাঠ
>> লালমাটিয়া ডি ব্লক মাঠ
>> বছিলা গার্ডেন সিটি মাঠ
>> চন্দ্রিমা মডেল টাউন ঈদগাহ মাঠ।
ওয়ারী বিভাগ
এ অঞ্চেলের মোট ১৪টি মাঠকে বিকল্প স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ।
• ধীৎপুর উচ্চ বিদ্যালয় মাঠ
• ডেমরা কলেজ মাঠ
• দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠ
• শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ
• বাকচর স্কুল মাঠ
অন্য মাঠগুলো হল
>> গেন্ডারিয়ার সাদেক হোসেন খোকার মাঠ
>> ধুপখোলা মাঠ
>> ১০০ কাঠা কার পার্কিং মাঠ
>> আলমগঞ্জ লেন ফিরোজ রশিদ মাঠ
>> সারুলিয়া গরুর মাঠ
>> বামইল টিএইচ খার বালুর মাঠ
>> ধার্মিকপাড়া মাঠ
>> গোলাপবাগ মাঠ
>> বয়েজ ক্লাব মাঠ
এর মধ্যে ধুপখোলা মাঠেই ধারণক্ষমতা ২০ হাজার।
লালবাগ বিভাগ
পুলিশের এ অঞ্চলে ১৭টি স্থান রয়েছে, যেখানে সভা-সমাবেশ করা যাবে বলে মনে করছে পুলিশ। এসব জায়গার মধ্যে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠও রয়েছে।
• আরমানিটোলা স্কুল মাঠে ৩ থেকে ৪ হাজার
• সুরিটোলা স্কুল মাঠে ২ হাজার
• কিশোরীলাল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪ হাজার
অন্য মাঠগুলো হল
> > আরমানিটোলা খেলার মাঠ- ৫ থেকে ৬ হাজার
>> বাংলাদেশ মাঠ
>> সামসাবাদ মাঠ
>> হাজী দেলোয়ার হোসেন মাঠ
>> নবাবগঞ্জ পার্ক মাঠ
>> রসুলবাগ পার্ক মাঠ
>> আজিমপুর সরকারি কলোনি খেলার মাঠ
>> ইরানি মাঠ
>> শহীদ নগর বালুর মাঠ
>> ব্যাটারি ঘাট ঈদগাহ মাঠ
>> কুড়াল ঘাট হাসপাতাল মাঠ
>> মুসলিমবাগ ঠোড়া মাঠ
>> বাহাদুর শাহ বা ভিক্টোরিয়া পার্ক মাঠ
>> হাজী আবদুল হালিম ঈদগাহ মাঠ
পুলিশের তথ্য, এসব মাঠে গড়ে ২ থেকে ৩ হাজার মানুষের সমাগম হতে পারে।
গুলশান বিভাগ
এ অঞ্চলের মাঠের সংখ্যা সবচেয়ে কম আটটি। এর মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ।
• মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠ
• একে এম রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ
• তল্লা উচ্চ বিদ্যালয় মাঠ
• আমিরজান স্কুল অ্যান্ড কলেজ মাঠ
অন্য চারটি মাঠ হল
>> টিঅ্যান্ডটি মাঠ
>> গুলশান ইউথ ক্লাব মাঠ
>> সাদ মুসা সেন্টার
>> বারিধারা জে-ব্লক বালুর মাঠ।
গুলশান ইউথ ক্লাব মাঠে ১০ থেকে ১২ হাজার, টিঅ্যান্ডটি মাঠে ৫ থেকে ৬ হাজারসহ প্রায় ৩৮ থেকে ৪০ হাজার মানুষ সভা-সমাবেশে অংশ নিতে পারবে বলে পুলিশের তথ্য।
মিরপুর বিভাগ
এ অঞ্চলের ১১টি মাঠকে বিকল্প সভা-সমাবেশের স্থান হিসেবে বেছে নিয়েছে ডিএমপি। সেগুলোর মধ্যে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ।
• বিআরপি প্রাথমিক বিদ্যালয় মাঠ
• সেনপাড়া পর্বতা আদর্শ স্কুল মাঠ
• বছির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠ
• মিরপুর কলেজ মাঠ
• মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ (বালক)
• মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ (বালিকা)
অন্যমাঠগুলো হল
>> বিআরপি কমপ্লেক্স মাঠ
>> আরামবাগ ঈদগাহ মাঠ
>> কালাপানি বালুর মাঠ
>> গোলারটেক মাঠ
>> কল্যাণপুর নতুন বাজার বেলতলা মাঠ
এর মধ্যে সেনপাড়া পর্বতা আদর্শ স্কুল মাঠে ২২ থেকে ২৪ হাজার এবং কালাপানি বালুর মাঠে ১৮ থেকে ২০ হাজার মানুষ সভা-সমাবেশে থাকতে পারবেন। এছাড়া বছির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪০০ জন, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে (বালক) ৬০০ জন এবং অন্য মাঠগুলোতে ১ থেকে দেড় হাজার মানুষের ধারণক্ষমতার কথা বলছে পুলিশ।
উত্তরা বিভাগ
পুলিশের এ অঞ্চলের উত্তরা বিভাগের ১০টি মাঠকে বিকল্প সভা-সমাবেশের স্থান হিসেবে নির্বাচন করেছে। এর মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ।
>> এমারত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ- ধারণক্ষমতা ৩ থেকে ৪ হাজার জনের।
অন্য মাঠগুলো হল
>> ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠ
>> ১১ নম্বর সেক্টর খেলার মাঠ
>> ১৩ নম্বর সেক্টর মাঠ
>> ১৪ নম্বর সেক্টর মাঠ
>> ১৫ নম্বর সেক্টর দিয়াবাড়ি বৌবাজার মাঠ
>> শাহ কবির মাজার প্রাঙ্গণ মাঠ
>> রাজবাড়ি ঈদগাহ মাঠ
>> আসিয়ান সিটি খেলার মাঠ
>> দক্ষিণখান বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ
এরমধ্যে ২০ একর জায়গা নিয়ে গড়া ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি বৌবাজার মাঠে ৫০ হাজার মানুষের সমাগম সম্ভব বলে মনে করে পুলিশ। অন্য মাঠগুলোর ধারণক্ষমতা গড়ে ২ থেকে ৩ হাজার মানুষের।
