উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুন লাগার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে আগুন লেগেছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হাসান বলেন, “আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।”
আগুন লাগার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।
