১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলে ২ কয়েদির মৃত্যু, একজন ভারতীয়

তারা কোন মামলায় কতদিন ধরে বন্দী, সেটি জানাতে পারেননি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে, যার একজন ভারতীয় নাগরিক।

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতালটিতে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

ওই দুজন হলেন- ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৩৪)।

হাসেম খা নেত্রকোণা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে। ভারতীয় নাগরিক পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার।

পরিদর্শক ফারুক বলেন, “কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় দুই বন্দিকে কয়েকজন কারারক্ষী নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে তাদের পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

দুই কয়েদি কোন মামলায় কতদিন ধরে বন্দী, সেটি জানাতে পারেননি পরিদর্শক ফারুক।