১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

হুইল চেয়ারে করে গত এপ্রিল মাসে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করে আসেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 08:39 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, "রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।"

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনির সঙ্গে দেখা করতে আসেন তার অসুস্থ্য স্বামী তৌফীক নাওয়াজ।

হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনির সঙ্গে দেখা করতে আসেন তার অসুস্থ্য স্বামী তৌফীক নাওয়াজ।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে স্ত্রীর সঙ্গে দেখা করাতে নিয়ে আসেন স্বজনরা। 

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন। 

জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি।

তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে সাড়া মেলেনি। 

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন

এবার তার মৃত্যুর পর আবার দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি বলেন, বুধবার সকালে মুন্সীঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

তৌফীক নাওয়াজ দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সোমবার শারিরিক অবস্থার  অবনতি হলে তৌফীক নাওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।"