২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘বৈষম্যের শিকার’ কর্মকর্তাদের আবেদন চেয়েছে সশস্ত্র বাহিনী

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ অগাস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে ‘বৈষম্যের শিকার’ অফিসারদের আবেদন করতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

আওয়ামী লীগ সরকারের মেয়াদকালসহ গত ১৫ বছরে ‘বৈষম্যের শিকার’ হয়েছেন–এমন কর্মকর্তাদের প্রতিকার চেয়ে আবেদন করতে বলেছে সশস্ত্র বাহিনী। 

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ অগাস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে ‘বৈষম্যের শিকার’ অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে।

এর আগে বিভিন্ন সময়ে ‘রাজনৈতিক কারণে’ বরখাস্ত এবং ‘বৈষম্যের’ শিকার সেনা কর্মকর্তারা চাকরিতে পুনর্বহাল, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়ার দাবি তুলেছিলেন।  

এছাড়া সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে আইন সংস্কারেরও দাবি জানিয়েছিলেন তারা।