১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে বাইরে থেকে তার; ১৫ মিনিট ট্রেন বন্ধ

“বাসাবাড়ি থেকে কেউ এই তার ফেলেছে, আমাদের লাইনের কোনো সমস্যা না।"

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে বাইরে থেকে তার; ১৫ মিনিট ট্রেন বন্ধ
ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির পরদিন সোমবার বেলা ১১টা থেকে পুরোদমে চলছে মেট্রোরেল। ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লবী থেকে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে হতে তার নিক্ষেপ করা হয়। 

সে কারণে রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেই তার সরানোর পর বেলা ১২টা ৫৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।

মেট্রোর বৈদ্যুতিক লাইনকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলে। এর মাধ্যমে মেট্রোর ইঞ্জিনে বিদ্যুৎ পরিবাহিত হয়।

ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " লাইনের উপর বৈদ্যুতিক তার পড়ার কারণে কিছু সময় ট্রেন বন্ধ ছিল। বাসাবাড়ি থেকে কেউ এই তার ফেলেছে, আমাদের লাইনের কোনো সমস্যা না।"