২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হারিয়ে যাওয়া' ৩৪ মোবাইল উদ্ধার করে মালিককে দিল পুলিশ

৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়।

'হারিয়ে যাওয়া' ৩৪ মোবাইল উদ্ধার করে মালিককে দিল পুলিশ
ঢাকা মহানগর পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 12:32 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল উদ্ধার করে মালিকদেরকে বুঝিয়ে দিয়েছে পল্টন থানা পুলিশ।

শনিবার পল্টন থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন কারণে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ৩৪টি মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

মোবাইলগুলো উদ্ধারে পল্টন থানার এএসআই ইকবাল হোসেন 'সক্রিয় ভূমিকা' রাখেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "ইতোপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন থানা পুলিশ ১০০টির বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে।"