২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ইইউ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক হয়েছে।

ছয় ইইউ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 08:40 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে সোমবার বিকালে ওই বৈঠক হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।=