Published : 04 Nov 2025, 08:59 AM
নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট জারি করেছে।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়।
এ নিয়ে টানাপড়েনের মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হল। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে।
আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনি আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হল। ইতোমধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ সব ধরনের আইন-বিধি সংস্কার করেছে ইসি।
আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা শিগগির জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি।
আরও পড়ুন
আরপিও: জোট প্রার্থীর মার্কা নিয়ে সরব তিন দল, ইসি নীরব
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে যা যা পরিবর্তন আসছে
বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি
নির্বাচনি সীমানা নির্ধারণ অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের সায়
নির্বাচন কর্মকর্তা আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন
বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালাও দিল ইসি
ভোটে সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না, নীতিমালা জারি
সংসদ নির্বাচন: ইভিএম ও ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ
নির্বাচনি আচরণবিধি চূড়ান্ত: পোস্টার বাদ, থাকছে টিভি সংলাপের সুযোগ
৯৬ প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল, নির্বাচন পর্যবেক্ষকের নতুন নীতিমালা