০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভোটে সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না, নীতিমালা জারি

সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ভোটেও এ নীতিমালা প্রযোজ্য হবে।

ভোটে সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না, নীতিমালা জারি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ভোটের সময় গণমাধ্যমকর্মীরা কী করতে পারবেন, আর কী পারবেন না, সেই নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে গিয়ে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে।

কী করা যাবে, কী যাবে না

>>বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইজিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।

>> গোপনকক্ষের ছবি তোলা যাবে না

>>একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না; ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট।

>>ভোটকক্ষের ভেতরে নির্বাচনী কর্মকর্তা, এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া যাবে না।

>>ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

>>ভোটকেন্দ্র সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে করতে হবে।

>>ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না।

>>ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

সাংবাদিকের মোটরসাইকেলে ছাড় নেই, ভোটকক্ষ থেকে লাইভে 'না'

নির্বাচন: মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন সাংবাদিকরা

ভোটের দিন 'বিশেষ ক্ষেত্রে' বাইক চলাচলের অনুমতি দেবে ইসি

ইসির নীতিমালা: ভোটের দিন ছাড় পাবে সাংবাদিকের বাইক?

ভোটকক্ষে সাংবাদিক প্রবেশাধিকার নিয়ন্ত্রিত