২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁজগাওয়ে অবৈধভাবে আমদানি করা প্রাইভেটকার জব্দ

তেজগাঁওয়ে একটি ওয়ার্কশপে সার্ভিসিংয়ের সময় শুল্ক গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।

তেঁজগাওয়ে অবৈধভাবে আমদানি করা প্রাইভেটকার জব্দ
অবৈধভাবে আমদানি করা প্রাইভেটকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 10:57 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় একটি ওয়ার্কশপ থেকে অবৈধভাবে আমদানি করা বিএমডব্লিউ-৭ সিরিজের একটি প্রাইভেটকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার বিকালে তেজগাঁওয়ের ‘মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে’ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয় বলে শুল্ক ও তদন্ত অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. মাজেদুল হক বলেন, “চট্টগ্রামের দেওয়ানহাটে অবস্থিত ‘নাগোয়া করপোরেশন’-এর নামে গত ৩ মে গাড়িটি আমদানি করা হয়। আমদানিকারক বিএমডব্লিউর ব্র্যান্ড নিউ-৫ সিরিজের (৫৩০-ই) মডেলের গাড়ি আমদানির পরিবর্তে দলিল জালিয়াতি করে ওই গাড়িটি আমদানি করে। পরে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংয়ের সময় শুল্ক গোয়েন্দারা জব্দ করেন।”

গাড়িটি ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামে রাখার কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।