যাত্রাবাড়ীতে শিশু দুই বোনকে ‘ধর্ষণ’, মধ্যবয়সী প্রতিবেশী আটক
বুধবার গভীর রাতে দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগে আট ও ১৬ বছর বয়সী দুই বোনকে ধর্ষণের অভিযোগে মধ্যবয়সী প্রতিবেশী এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।
দুই বোনের মধ্যে ১৬ বছরের মেয়েটি বাক প্রতিবন্ধী। এ ঘটনায় আটক রিকশাচালকের নাম রেজাউল করিম (৫০)।
ঘটনার পর বুধবার গভীর রাতে দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার এসআই জসীম উদ্দিন বলেন, “তারা রাস্তার ধারে খাবার বিক্রি করত। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই মেয়েকে রেখে কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন তাদের বাবা-মা। এ সুযোগে বাসার নিচতলার ভাড়াটিয়া রিকশাচালক রেজাউল শিশুদের ধর্ষণ করে।
“এ ঘটনায় পুলিশ রেজাউলকে আটক করেছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
