টাঙ্গাইলে কৃষি মেলায় প্রধানমন্ত্রী
তিনি কিষাণ-কিষাণিদের মধ্যে ছাগল বিতরণ করেন।
টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পহেলা বৈশাখের দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষি কার্ড’ উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা সেরে সেখানে যান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুপুরে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি শেষ করে কৃষি মেলায় আসেন। সেখানে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।”
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারপ্রধান কিষাণ-কিষাণিদের মধ্যে ছাগল বিতরণ করেন।
