১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে সেনাপ্রধান

এই সফরে সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 12:22 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

রাশিয়া ও ক্রোয়েশিয়ায় ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার তিনি রাশিয়ার পথে রওনা হন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ  বিজ্ঞপ্তিতে জানায়।

সেখানে বলা হয়, রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান। 

"সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।" 

এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১২ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।