১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র-কানাডা সফরে সেনাপ্রধান

আগামী ২৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 09:52 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১০ দিনের সফরে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার তিনি রওনা হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা ঠিক করতে জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।