২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: হাই কমিশনার

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।”

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: হাই কমিশনার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 04:57 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে ভারত।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।…আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।”

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন দায়িত্বের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার।

“প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ কামনা জানানোর বিষয় তিনি উল্লেখ করেছেন এবং আগামী দিনগুলোতে দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার আলোকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।”