১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

লায়লা ফারজানা

লায়লা ফারজানা

লায়লা ফারজানার জন্ম ঢাকায়, ৬ নভেম্বরে।  পেশায় স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক। পরবর্তীতে আরবান ডিজাইন এবং স্থাপত্যবিদ্যায় উচ্চশিক্ষা অর্জন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক এবং কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে। সাহিত‍্যে ‘আইভি প্লাস’ ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে অর্জন করেছেন ফাউন্ডেশন অফ ক্রিয়েটিভ রাইটিং” ফেলোশিপ।

নীল ইগুয়ানা, এবং ঝরা পাতার র‍্যাপসোডি--মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত লায়লা ফারজানার দুটি মৌলিক কাব্যগ্রন্হ। সম্প্রতি বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে রাতের স্কুটার নামে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ।  মেক্সিকান লেখক হুয়ান রুলফোর পেদ্রো পারামো,  এফ. স্কট ফিটজেরাল্ডের আমেরিকান ক্লাসিক দ্য গ্রেট গ্যাটসবি  এবং সমকালীন আমেরিকার কবিদের মার্কিন দেশের কবিতা  তাঁর প্রকাশিত অনুবাদগ্রন্থ। এছাড়াও দেশি বিদেশি এবং বাংলা ও ইংরেজি বিভিন্ন সংকলন, পত্র-পত্রিকা এবং ওয়েবম্যাগে প্রকাশিত হয়েছে লায়লা ফারজানার অজস্র কবিতা, প্রবন্ধ এবং অনুবাদ।