২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

আজহার ফরহাদ

আজহার ফরহাদ

আজহার ফরহাদ কবি, শিল্পী ও মরমী, পাবলিশিং ক্যাটালিস্ট। জন্ম ১৯৮০ সালে। পৈত্রিক নিবাস কুমিল্লা শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগ হতে বিএফএ ও এমএফএ। প্রগতিশীল ও মানবতাবাদী সংস্কৃতিকর্মী। মরমী ও সূফী ভাবধারামূলক জীবনচর্যার অনুসারী। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে শিল্প নির্দেশনায় যুক্ত ছিলেন। তরুণ বয়সে ছোটকাগজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ত্রৈমাসিক কবিতাপত্র ও কলেজরোড নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করেছেন। প্রকাশিত বই/সংকলন― তারাখসা রাতের নীচে (কবিতা), মগ্ন নৈরাজ্যের পদাবলী (কবিতা), অনেক ভোরের আলো (নির্বচিত উর্দূ কবিতা সংকলন), অন্তরবীণা কেমন করে বাজে (মরমী ও সূফী ভাবনা সংকলন), শিল্প যেমন করে সত্য হয় (মরমী নন্দন ভাবনাগুচ্ছ)। দেশের একটি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। অর্ধসাপ্তাহিক ‘সাড়ে ৩ দিনের পত্রিকা’র সম্পাদক।