০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জীবনানন্দ দাশের রূপসী বাংলা (১৯৫৭)

admin

Published : 14 Oct 2010, 11:14 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

৬১টি কবিতা নিয়ে 'রূপসী বাংলা' প্রকাশিত হয় ১৯৫৭ সালের আগস্টে, সিগনেট প্রেস কলকাতা থেকে। জীবনানন্দ দাশের মৃত্যুর তিন বছর পর। ভূমিকা লিখেছিলেন কবির ভাই অশোকানন্দ দাশ। 'জীবনানন্দ দাশের প্রকাশিত—অপ্রকাশিত কবিতাসমগ্র' সম্পাদক আবদুল মান্নান সৈয়দ অনুমান করেছেন গ্রন্থের নাম ও উৎসর্গপত্রও অশোকানন্দ দাশের। প্রকাশিত গ্রন্থে কবিতাগুলোর রচনাকাল উল্লেখ করা হয় ১৯৩২ সাল।

………
সিগনেট সংস্করণ প্রচ্ছদ আর্টস সংস্করণের প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হয়েছে।
………
সিগনেট সংস্করণ-এর বিস্তারিত
প্রচ্ছদ শিল্পী: সত্যজিৎ রায়।
প্রকাশ: আগস্ট ১৯৫৭
প্রকাশক: সিগনেট প্রেস, ১০/২ এলগ্রিন রোড, কলকাতা ২০।
আকার: ডিমাই, ৮+৬২ পৃষ্ঠা।
মূল্য: তিন টাকা।
উৎসর্গ: 'আবহমান বাংলা—বাঙালী'।
ভূমিকা: অশোকানন্দ দাশ (৩১ জুলাই ১৯৫৭)।

………

কপিরাইটবিহীন বাংলা বই ই-বুক হিসেবে প্রকাশের ধারাবাহিকতায় এবারে প্রকাশিত হলো রূপসী বাংলা'র আর্টস সংস্করণ। জীবনানন্দকৃত পাণ্ডুলিপিতে রূপসী বাংলা'র সবগুলো কবিতা শিরোনামহীন ছিলো। পরবর্তিতে কবিতাগুলোর প্রথম লাইনকে ঐ ঐ কবিতার শিরোনাম হিসেবে দিয়ে এযাবৎ সকল সংস্করণ প্রকাশিত হয়েছে। আর্টস সংস্করণে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

ডাউনলোড করুন রূপসী বাংলা পিডিএফ ফাইল, ৭২১ কিলোবাইট।

আর্টস ই-বুক :: Arts E-Book


Promote Your Page Too