২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকে ছেড়ে দেই

রহমান শেলীর কবিতা

নারীকে ছেড়ে দেই

চিত্রকর্ম:

রহমান শেলী রহমান শেলী

Published : 11 May 2023, 06:05 AM

Updated : 05 May 2023, 11:37 AM

চলো নদীর পাড়ে হাঁটি 

চলো নদীর পানিতে মাতি

সবুজ গাছের ফাঁকে নারীকে ছেড়ে সূর্যকে করি আলিঙ্গন।

চলো গাছ হই, গাছের পাতারে পাতাই সখী

চলো গাছ হই, গাছের বুকে মাথা রাখি

ক্ষণিকের ভালেবাসায় পাঁজরের সংখ্যা গনি।

নরম তুলোর মতো নারীকে ছাড়ি

গাছেরে বাঁচাই, সবুজে মাখি কচি যৌবন।

পুবের আকাশ আমার অপেক্ষায় ছিল

চল্লিশ বছর পর্যন্ত বসেছিলাম তার অপেক্ষায়।
আমি শহুরে ইটপাটকেলে গুনি জীবনের হিসাব।
গ্রামে ফেলে আসা বট গাছটি বড়ো একা হয়ে গেল আমার জন্য।

তার কথা
লিখে জমা রেখেছিলাম হৃদয়ে।
বহু পথ পাড়ি দিয়ে দেখি সবুজ কালিগুলো পাথরে বালুকণা আজ!
ধুসর!
শব্দহীন আবেগ!
অথচ জীবনের সঞ্চয় করা সময়গুলো পুবের আকাশে আমার অপেক্ষায় ছিল!

তার কথা
মানে শহুরে বালিকার অপেক্ষা শেষ হলো।
অল্প কিছুদিন, এই ধরুন মাস বা বছর, প্রতিদিন ঘটল পৃথিবীর তাবত হিসাব নতুন করে।
ভাঙলো!
সবকিছু চুরমার হলো!
পয়তাল্লিশে হিসাব মিলল, যদি আরেক জনম হতো!
অথচ পৃথিবী আমার অপেক্ষায় নীলসবুজ বালুর বিছানায়।

এক জীবনে হবে না পূরণ, সুখটুকুন।
এক জীবনে হবে না আরেক জনম, ম্রীয়মান।