২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস এম সুলতান ও আদম সুরত তারেক মাসুদের টেলিফোন ইন্টারভিউ ১৯৯২ (কিস্তি-২)

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 27 Aug 2011, 04:32 AM

Updated : 23 Jun 2022, 04:08 PM

কিস্তি এক-এর পর

মামুন: তাহলে এর পিছনে কী লক্ষ্য ছিল, লুকানো?

তারেক: সে জীবন, জীবন থেকে বিযুক্ত থেকে জীবনকে দেখা। ধরুন, জীবনের সঙ্গে যদি, আমার যেটা মনে হয়, তিনি হয়তো জীবনের সঙ্গে যদি সবার মতো ওই পার্টিসিপেট করেন তাহলে জীবনের বৃহত্তর পার্সপেক্টিভ নাও–একজন শিল্পী হিসেবে হয়তো জ্ঞান লাভ নাও করতে পারে, হ্যাঁ; এবং জীবনের সঙ্গে বিযুক্ত থেকে, ওই অর্থে যে…মধ্যবিত্ত জীবনের কথা বলছি, তার থেকে বাইরে থেকে বৃহত্তর জীবন যেটা—বৃহত্তর জীবন, যে জীবনে আমরা মধ্যবিত্ত সমাজের মধ্যে আটকে থাকলে তার সেখানে, যেখানে জানা হয় না জীবনকে, তার–সেই জীবনের সাথে পরিচিত হওয়ার এবং একাত্ম হওয়ার জন্য, এক অর্থে, কিছু অর্থে কিছু জিনিস তিনি মানে কিছু কিছু ভানও তিনি করেছেন। এইগুলো হচ্ছে তার অনেকদূর ভান। সো দ্যাট হি বিকামস অ্যাকসেপ্টেবল ইন এ ওয়াইডার সোসাইটি।

মামুন: এই ভানগুলি তাহলে তার শিল্পী জীবনে মানে উত্তরণের জন্য কাজে লাগছে আর কি।


নড়াইলে এস এম সুলতান, ছবি: নাসির আলী মামুন

তারেক: কাজে লেগেছে এবং অভিজ্ঞতার, মানে প্রাপ্তির কাজে লেগেছে। অর্থাৎ আপনি ভাবুন—একবার যেমন ধরুন আমাকে বলছিলেন যে আমার সবসময় ইচ্ছে হতো যে একজন—আমি একজন শিল্পী কিন্তু মহিলাদের সাথে তো আমার একটা, অত ভালো সম্পর্ক নেই। …গার্লফ্রেন্ড বা ওরকম, আমি তো, বিবাহিত আমি, তো আমি–জীবনের চারটা অংশ হচ্ছে মেয়েরা–তো তাদেরকে যদি না জানি-বুঝি তাহলে কি করে হয়, শিল্পী হব কি করে? তাই আমি ইচ্ছে করে, আমার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, যে আমি মহিলা, আমার যদি মহিলা হয়ে জন্ম হতো বা মহিলা হয়ে দেখতে পারতাম! পরে যখন, তিনি বলছেন–যখন আমি দেশে ফিরে এলাম তখন এবং আমি দেখলাম যে আর্ট কলেজে আমার জায়গা নেই। বা হল না। জয়নুল আবেদিন চেষ্টা করেও আমাকে একটা চাকরি দিতে পারলেন না এবং আমার আর এসব ভাল্লাগছিলো না, এইসব আধুনিক, তথাকথিত আধুনিক চিত্রকরের জীবন, তখন আমি ডিসাইড করলাম যে আমি গ্রাম–ওই প্রকৃতির গ্রামে চলে যাবো। আমার সেই শৈশবে ফিরে যাব। গ্রামে, শৈশবে সে গ্রামে ছিলো।

মামুন: এইডা মানে, আপনার কি ধারনা, আপনার কি মনে হয় এইডা সে যেহেতু নগরজীবনে অ্যাবজর্ব করতে পারে নাই কেউ তাঁকে অথবা আর্ট কলেজে সে টিকতে পারে নাই, সেই কারণে সে বাধ্য হয়ে ওই গ্রামে গেল, ওই জীবনযাপন বাইছা নিল সে বাধ্য হইয়া অনেকটা?

তারেক: আর্ট কলেজে তার, তাকে আমি কোট করে বলছি না, কিন্তু আমার মনে হয় একাধিক কারণ, শুধুই যে শহরে জায়গা হলো না—কারণ, একটা কারণ ঠিকই যে ঢাকায় যখন ফিরে এসছিল, হয়ত সে ঢাকায় ফিরে এসছিল অনেকটা দেশে ফিরে আসার তাগিদ থেকেই, সে করাচিতে যদি—তার এতো নাম-ধাম-খ্যাতি–এত কিছু, সব ছেড়ে ঢাকায় এসছিল, এই রকম যে ঢাকায় থেকে যে একই রকম–ঐখানে এক ধরনের এস্টাবলিশমেন্ট, ঐখানেও নতুন করে জয়নাল আবেদিন যদিও অনেক কিছু ভাল করার চেষ্টা করেছেন তারপরও এক ধরনের এস্টাবলিশমেন্ট গড়ে উঠেছে, এই এস্টাবলিশমেন্টে তার জায়গা হল না, তখন সে আরও চূড়ান্ত সিদ্ধান্ত নিল জীবনের হয়তো, একদমই গ্রামের মানুষের কাছে ফিরে যাওয়া। যেটা আগে বলছিলাম যে গ্রামের মানুষের কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তার–আমি নিজে যেভাবে দেখি–সেটা হচ্ছে তার সেই বিদেশি আচার-আচরণ, পোশাক, বেশ-ভুষা—সেইসব। সে জানে যে গ্রামে–যখন সে নিজের গ্রামে যাবে সে ফিরে, তখন তাকে ঐ গ্রামের লাল মিয়া হিসেবে আর কেউ গ্রহণ করবে না। ঐ সাহেব আসছে বিদেশ থেকে,এইভাবে। ফলে তার থেকে একটা দূরত্ব থেকে যাবে। এই সাহেবী দূরত্ব ঘোচানোর জন্যই সে ইচ্ছে করে প্রথম থেকেই কিন্তু ওই রাধার রূপ নেয়, পাগলের বেশ নেয়।


অডিও: তারেক মাসুদের টেলিফোন সাক্ষাৎকার ব্যবহৃত ছবি: নাসির আলী মামুন

মামুন: জাস্ট ওদের সাথে একাত্মতা হওয়ার জন্য আর কি?

তারেক: উনি বলেছেন যে গ্রামে দেখবেন, এটা কিন্তু সত্য, গ্রামে দেখবেন পাগল কিন্তু অত ট্যাবু নয়। অন্যান্য আধুনিক শহরে, নগরে বা বিদেশে পাগল মানে একটা প্রবলেম। কিন্তু গ্রামে কিন্তু প্রতি গ্রামেই দুই তিনটা পাগল থাকে। এ খাওয়ায় তো ও খাওয়ায়, এই কয় যে এই পাগল এইটা কর, ওটা খা, পাগল ইজ এ পার্ট অফ লাইফ। …বলে যে গ্রামে যেহেতু পাগলকে বরঞ্চ, অন্য কেউ, ভিন্ন, এস্ট্রেঞ্জারকে এক্টেপ্ট করে না মানুষ। শহর থেকে, অনেক দিন শহরে থেকে গ্রামে ফিরলে লোকজন যেমন হিংসা করে, ঈর্ষা করে বা শত্রু ভাবে হ্যাঁ, কিন্তু পাগলকে কেউ শত্রু ভাবে না, হ্যাঁ। বলে যে, আমি দেখলাম যে, গ্রামে ফিরে যাওয়া বা গ্রামে মিশে যাওয়ার প্রধান উপায় হচ্ছে পাগলের ভান করা। ওয়ান, অ্যাজ এ পার্ট অব দ্যাট, একবার হচ্ছে ওম্যান, আবার পাগল ইত্যাদি। আমার মনে হয়, …এবং গ্রাজুয়ালি ইট বিকেইম হিজ লাইফ প্যাটার্ন। তার নিজের মধ্যে একধরনের, স্থিতিশীল চিন্তায়, ওই জীবনে, ওই পোশাক, ওই গুলো জিনিস বেছে নিয়েছে এবং সাধু সন্তদের প্রভাব তো আছেই বটে।

মামুন:আচ্ছা এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আমিও সংযুক্ত করি, যার কারণ এইটার সাথে রিলেটেড। এই যে এস এম সুলতান ১৯৮৪ সালের পর থেকেই মূলতঃ এই যে, মানে ভদ্র আধুনিক নগর জীবন যাপনের মানুষদের মতই জীবন যাপন শুরু করলেন ভাল দলের নরম বিছানা, ভাল খাওয়া, তারপরে যে দাঁত লাগানো, চশমা পড়া–মানে এইটা কি, এইটা কি একধরনের বলব সেট ব্যাক অথবা পরাজয় অথবা শিল্পী জীবন থেকে–

তারেক: আমি অত সরল, মানে সিম্পল ভাবে বলবো না, আমি–

মামুন: যেমন এখন, এইবার যে এই দেখলাম–কয়েকমাস আগে কালো কাপড় আর পরবেন না। কেন? না ভাই ওগুলো ভাল্লাগে না, ভান মনে হয়–ঠিক তাই বললো, এই কথাটি বলল।

তারেক: আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একই জিনিস–একটা হচ্ছে যে আপনি যেহেতু যে সমাজে বাস করছেন সেই সমাজটা আপনার হচ্ছে এইরকম যেখানে সমস্ত কিছুকে পণ্যতে রূপান্তরিত হয়। এবং যেই যেই মাধ্যম, গনমাধ্যমে প্রচার ইত্যাদি সমস্ত কিছুই আপনার উপর প্রচন্ড প্রভাব ফেলে। আজকে সুলতান ভাই, যেমন ধরুন…সুলতান ভাই যেখানে ছবি আঁকতেন, গ্রামের কৃষকরা নিয়ে যেতো, যার যেটা ইচ্ছা মত–এটা ভালো লাগল, ওটা নিয়ে গেলো, সেটা নিয়ে গেল। সেই ছবি এখন লাখের কোঠায় বিক্রি হয়,–

মামুন: অবশ্যই । আঁকলেই বিক্রি হয়, আঁকলেই বিক্রি হয়।

তারেক: এখন এটা একটা পরিহাসের বিষয় না? সুলতান ভাই ওইসব কমার্শিয়ালিজমে বিশ্বাস করতো না [মামুন: না, করতো না।] এখন তার ছবি যদি পণ্য হয়ে যায়, শিল্পীও কিছুটা পণ্য হয়ে যাবে এটা হয়তো স্বাভাবিক। এবং তার মধ্যে …শিল্পীর মধ্যে প্রভাব বিস্তার করবে। আর এক হচ্ছে বয়সের কারণে অনেক দূর…হয়ে পড়েছেন।

মামুন: যেমন ভারতের মকবুল ফিদা হুসেনের ছবির অবস্থা তাই হয়েছে আর কি, পণ্যর মতো হয়ে গেছে।

তারেক: বয়সের কারণে অনেকটা তিনি দুর্বল হয়ে উঠেছেন ফলে তার অনেক রকম র‍্যাডিক্যাল জিনিস কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, এক, আর দুই হচ্ছে প্রচার এবং ধরেন মধ্যবিত্ত–তাকে যে রকম আবার ধরুন–এখন জিকির তুলেছে তাকে নিয়ে।

মামুন: জিকিরই আছে।

তারেক: তো সেইটার প্রতি আমার মনে হয়, একান্ত…এবং বয়স এবং পরিবেশ, পরিস্থিতি এবং …সেইটা—আই ডোন্ট নো; এইটাকে আমি, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে তার অবনতি হয়েছে, আমি মনে করি এইটা অনেকটা অনিবার্য'র মত এবং তিনি যতদিন পর্যন্ত এক ধরনের র‌্যাডিক্যাল লাইফ (সারভাইভ?) করেছেন এবং সাসটেইন করেছেন–এইটাই আমার কাছে বিরাট বিস্ময়। এই বয়েসে এসে যে অনেক কিছু, আমার মনে হয় তার পরিবর্তন এবং ঘরে ফেরার প্রবণতাটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল [মামুন: অনেক আগে।] ওই দিদি এবং ঐ তার—তার বাড়ির ঐ ছোট পরিবার–কাছে তার যেরকম আস্তে আস্তে তিনি বাঁধা পড়ে যাচ্ছিলেন, তার মধ্য দিয়ে তিনি বিশেষ বা এক অর্থে তিনি সংসারি হয়ে যাওয়ার পথে ছিলেন।

মামুন: অনেকটাই, এই ব্যাপারে তিনি তাদের কাছে অনেকটা সমর্পিত।

তারেক: এই সংসারে ফিরে আসাটাই এখন চূড়ান্ত রূপ নিয়েছে। সংসার এখন বৃহত্তর অর্থে সেই সমাজ, নিজের সমাজ যেই সমাজে তিনি এখন মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েটেড হচ্ছেন সেই মিডল ক্লাস সিচোয়েসন হচ্ছে তারা। এবং সেক্ষেত্রেও, আরেকটাও কারণ আছে—অ্যাজ এ পেইন্টার আমাকে তিনি অনেকবার…তিনি শেষ হয়ে এসছেন। হি ইজ কপিং হিমসেল্ফ।

মামুন: রিপিটেসন, আমি দেখলাম এবার রিপিটেসন, আগের জিনিসই।

তারেক: অর্থাৎ অ্যাজ এ পেইন্টারও তার কোন …কন্ট্রিবিউসন হচ্ছে না। ফলে এই সময়টা আমি মনে করব অনেকটা সে সাবমিট করছে নিজেকে। এবং এত, জীবনের যে পরিশ্রম, সংগ্রাম, স্ট্রাগল–তার কিছু, তার বিনিময়ে সবার কাছ থেকে কিছু অ্যাটেনসন এবং কিছু ভোগ–[মামুন: আশা করেন] সম্ভোগ তিনি আশা করছেন—এইটাই। এবং সেটা আমার কাছে খুব আপত্তিকর কিছু নয়। এটা আমার কাছে খুব মানবিক, ভাল ভাবে দেখি জিনিসটাকে। একজন শিল্পী, এতদিন করেছেন, এখন সে–

মামুন: হ্যাঁ, হ্যাঁ, সামাজিকভাবে–

তারেক: সামাজিক প্রতিপত্তি–যাই হোক, এটা আমি মানবিকতার সাথেই দেখছি তাকে।

মামুন: এস এম সুলতান ভাইকে যখন আমি আগে ছবি টবি তুলতাম তখন দেখতাম শার্ট টার্ট পড়া থাকত, অনেক সময় গেঞ্জি গায়ে থাকত, ঐ কালির রং সে পইরা নিতো, কালির রং ছাড়া ছবি তখন তুলতে কিন্তু চাইতো না আগে। কিন্তু এইবার আমি কালি রং করা ছবি তুলতেই পারলাম না। কালো রং সে কিন্তু পরলো না। তা আমি আর জোরাজুরি করলাম না। দেখলাম যে জোরাজুরি করলে সে—চাইতেছে না যখন, অসন্তুষ্ট আর না করি। তা যাই হোক আপনার ধারণা আর আমার ধারণা একই আরকি, জিনিসটা–হ্যাঁ বুঝতে পারছি। তবে আপনার মতের সাথে আমার এক মত কিনা আমি জানি না, আমার ধারণায়, আমার মতে এবং আমার বিশ্বাসে এস এম সুলতান এই সয়েলের সবচাইতে বড় অন্যতম শ্রেষ্ঠ আরকি, পেইন্টার আরকি। আপনার কি মত এই ব্যাপারে? আমি বলি, আমি বললাম আরকি।

তারেক: আমি শ্রেষ্ঠ মনেও করি অনেকটা, না হলে এতো–সাত বছর পরিশ্রম কেন করলাম? সেটা তো বটেই। ব্যক্তি হিসেবে নয়, একজন পেইন্টার হিসেবে আমি তাকে মূল্যবান মনে করি। আমি ব্যক্তিগতভাবে, আমি আসলে ওই, এই, এই যে বাটখারা তোলার পক্ষে না। ধরুন, অমুক, বাংলাদেশে—আমি শুধু সুলতান বলে নয়, যে কোনো বড়, আমাদের মহৎ যেসব ব্যক্তিত্ব আছে—জীবিত, মৃত–বাংলা ভাষায়, বাংলায় তাদেরকেও আমি ঠিক ঐ অর্থে, মানে আপনার ১, ২, ৩—এই বাটখারার আমি পক্ষপাতি না, বুঝলেন? সেই অর্থে আমি তুলনামূলক আলোচনা করছি না। কিন্ত আমি ডেফিনেটলি তাকে, হি ইজ ওয়ান অফ দ্যা মোস্ট সিকনিফিকেন্ট পেইন্টার। [মামুন: এক্সাক্টলি।] এইটা বলবো, হ্যাঁ, হ্যাঁ।

মামুন:মেজর পেইন্টার, [তারেক: মেজর পেইন্টার]। আমাদের সয়েল বলতে আমি বুঝাইছি কিন্তু এই বাংলা, ঐ বাংলা–দুই বাংলা মিলাইয়া। বাংলা আরকি। পূর্ব-পশ্চিম বাংলা মিলাইয়া। আচ্ছা এস এম সুলতানের এই যে আপনি যখন ফটোগ্রাফি করতে গেছেন, আপনি নিজে তোলেন নাই ছবি যদিও, আপনি ডিরেকসনে ছিলেন–

তারেক: পরের দিকে কিছু তুলেছি।

মামুন: পরের দিকে, আমি জানতান না আরকি। তুলছেন আপনি নিজে, না? শ্যুট করছেন আপনি। [তারেক: পরের দিকে।] আচ্ছা, তাইলে তো আপনি নিশ্চই এই প্রশ্নের উত্তর দিতে আপনার জন্য খুব সুবিধা হবে–আপনি যখন ছবি তোলেন তখন তো আপনি জানেন যে আপনি কি করতে চান, আপনে, এস এম সুলতানের কি আপনে ধরতে চান, তাই না? কোন মুডকে, কোন সময়কে, কোন–মানে চরিত্রকে। কিন্তু আপনি কি কখনো এস এম সুলতানকে জিজ্ঞাসা করছেন, অথবা আপনার মনে কি কখনো উদয় হয়েছে যে এস এম সুলতানের মনের ভাবনা কি–যখন আপনার ক্যামেরার সামনে সে বসছিলো?

তারেক: হ্যাঁ, এখন ধরেন কেউ, ছবি যখন আমরা শ্যুটিং করি, তখন প্রথমেই … যখন শুটিং করতাম তখন কিন্তু প্রচুর জিনিসই সুলতান ভাই—সেটা আলাপ হতো। যেমন ধরেন, সেদিনই তিনি বলতেছিলো, 'এই জিনিসগুলো নিয়ে ছবি করেন, এই দিকগুলো তুলে ধরেন, বলতো কি কী সব—ধান ইত্যাদি ইত্যাদি। এবং অনেক কিছুই আলোচনা করতাম। কিন্তু সেইম টাইম, আমি তাকে যেটা বলতাম যে আমি কিন্তু বহু জিনিসই–যেমন ধরেন, … তো আমি বলতাম, সুলতান ভাই তো বারবার যে—আমি কিন্তু এই জিনিস তুলবো না। হ্যাঁ? বলছে যে …তুলবেন না! এ রকম করে বলত। …দিনের পর দিন চলে যাচ্ছে, আর আমি ওখানে থেকে যাচ্ছি, কিন্তু আমার প্রতিদিন ক্যামেরায় ভাড়া হচ্ছে! [মামুন: খরচের ব্যাপার তো।] হ্যাঁ, চাল ডালের পয়সা যাচ্ছে, তো যাই হোক, কিন্তু এই রকম করে ১০ দিন ১২ দিন থাকছি, কিন্তু হয়তো একদিনও শ্যুটিং করতে পারছি না। কারণ, উনি মূলতঃ …চলছে। এখন, এই গুলো আছে এবং অনেক সময় সে এইগুলো, একই সময় সে অত্যন্ত, অত্যন্ত, কী বলবো–কিছু আছে, খুবই ক্রুয়েল লোক। তিনি, কিছুই তার লক্ষ্য–

মামুন: এটা কিন্তু আমিও বলব ভাই। যেমন একদিক দিয়ে ক্রুয়েল আবার একদিক দিয়ে–মানে কিছুটা অকৃতজ্ঞ। যেমন, একজনের সাথে তার দীর্ঘ পরিচয় আজকে, সে লোকটা উপকারও করল, কিন্তু পরবর্তিকালে যখন লোকটা গেল সে ওইভাবে তাকে রিসিভ করল না অথবা চিনতেও পারল না, এই রকম।

তারেক: ধরুন, আমি যে ছবির শ্যুটিং করছি, আমার যে এতো কষ্ট করছি সেখানে, আমাদের জন্য যে একটু–…করছে, সে নিশ্চই বুঝতে পারছে আমি কী কী নিতে চাইছি, আমি চাই যে তিনি ছবি আঁকুন।

মামুন: এর জন্য আপনি খরচ করতেছেন, পরিশ্রম করতেছেন এবং হয়তো–

তারেক: সে ছবি আঁকবে না।

মামুন: হয়তো সেই কারণে আপনি ভবিষ্যতে একটা পয়সা আর্ন করতে পারবেন না, তাই না?

তারেক: হ্যাঁ সে-ই। এবং সেটাই দেখতাম যে আমি মাসের পর মাস থাকছি কিন্তু সে ছবিই আঁকছে না। তো, ওয়ান অব দ্যা মেজর রিজন–আমার ছবি করার–ওয়ান অব দ্যা মেজর প্রবলেম… আই নেভার ফাউন্ড হিম রিয়েলি পেইন্টিং—যে আমি যখন–

মামুন: ক্যান আপনার ছবিতে তো আছে—ছবি, সে স্ট্রোক দিতেছে তো?

তারেক: হ্যাঁ, দিতে আছে, কিছু কিছু জায়গায় আছে কিন্তু খুব কম সময়। অনেক সময় করতে হয়েছে কী যে রি-টাচ দিয়ে।

মামুন: মানে জিনিসটা বানাইয়া করতে হইছে, মানে সে যে রিয়েলি যে ছবি আঁকে–

তারেক: সেইটা আমি কন্টিনিউয়াসলি ধরতে চেয়েছি, আমার চেষ্টা ছিলো যে যেমন ধরুন, একটা ছবি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি শ্যুট করব। প্রসেসটা দেখানো সম্ভব হবে। সে প্রথমে চার কূল দিয়ে ড্রইং করছে, আই কুড নেভার ফাইন্ড হিম দ্যাট ওয়ে। ওরকম ধরেন অনেক ধরনের কো-অপারেশন আমি পাইনি, অ্যাট দ্য সেইম টাইম আমি একটা-দুটা এরকম, কিন্তু কোনো অ্যাকশনের কাজ আমরা ডিকটেট করে করাইনি এবং এটা জানেন তো, সুলতান ভাইকে কন্ট্রোল করে কাজ করানো ডিফিকাল্টও।

মামুন: খুব কঠিন।

তারেক: কঠিন লোক।

………
এস এম সুলতানের পোর্ট্রেট ধারণ, নড়াইল ১৯৭৮, ছবি: নাসির আলী মামুন
………

মামুন: একেবারেই, হি ইজ এ ডিফিকাল্ট ম্যান, ট্রাবল মেকার। এই সয়েলের সবচেয়ে বড় শিল্পী, বাট হি ইজ এ ট্রাবল মেকার, একদমই ঠিক। আমাকে তো ছফা ভাই বলত, ছফা ভাই এখনো বলে যে, এস এম সুলতানের সাথে তিন দিন থাকার পরে তার পর আর সহ্য করতে পারবে না তাকে, কেউ পারবে না। বলে যে, আমি নিজেও পারি নাই। আসলে সত্যি কথা, ৭২ ঘণ্টা ম্যাক্সিমাম! পারা যায় না। [তারেক: ভেরি ডিফিকাল্ট।] এমন সব আচরণ করবে, এমন সব কাজকারবার করবে, সো আর টলারেট করা যায় না।

আচ্ছা, এই যে এস এম সুলতানের উপর আপনি ফিল্ম করলেন, এই ছোট্ট কথায় উত্তর দিয়ে দিয়েন, এইটার। তা আপনি প্রথমে নাম দিছিলেন '…দ্য রেবেল এঞ্জেল'। তো পরে নাম পরিবর্তন কইরা 'আদম সুরত' দিলেন কেন?

তারেক: আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 'রেবেল অ্যাঞ্জেল' কিন্তু 'আদম সুরত' এর বিকল্প নাম না। [মামুন: না, সেইটাই বলছি।] আমি বলছি, আমি তখনো বাংলায় নাম—সিদ্ধান্তই নেইনি। ইংরেজি নামটায় মোটামুটি এক ধরনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। সেটা হলো 'রেবেল অ্যাঞ্জেল'। সেইটা আমি চেঞ্জ করে পরে করেছি হচ্ছে 'দি ইনার স্ট্রেংথ', ইংরেজি নাম। [মামুন: ইংরাজি নাম, 'আদম সুরত'–] বাংলা নামটা আসলে আমি তখনো সিদ্ধান্তই নেইনি। বাংলা নামটা আমি সিদ্ধান্ত নিয়েছি অনেক পরে; এইটটি ফাইভ, এইটটি সিক্সের দিকে। কিন্তু আমি এইটটি টুতে যখন ছবি শুরু করি তখন একটি নাম তো দরকারিই—ব্রোশিউর ট্রোশিউর ছাপাচ্ছিলাম, তখন, মানে তাড়াহুড়ো করে 'রেবেল অ্যাঞ্জেল' দিয়েছিলাম এবং 'রেবেল অ্যাঞ্জেল' চেঞ্জ করে 'দি ইনার স্ট্রেংথ' করার কারণটা হচ্ছে এই যে আমি ছবি যখন শুরু করেছিলাম তখন আমার কাছে সুলতান ভাই অ্যাজ এ ব্যক্তিত্ব, ওইটাই ইমপর্ট্যান্ট তো, তার ব্যক্তিগত জীবন যে আপনার ধরেন রিবেলিয়ন আসপেক্টটা, আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, যেহেতু তার ছবি অত প্রপারলি, আমার ভেতরে, গভীরভাবে আমি বুঝতে পারি নি তখনো হয়তো, কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে যে, তার ব্যক্তি জীবনের নাটকীয়তা থেকে তার, এইটা বরঞ্চ পরিহার করে, তার ছবির যে এসেন্স মানে এসেন্স কী–সেইটাকে হাইলাইট করা উচিত এবং সেইটা হচ্ছে 'দি ইনার স্ট্রেংথ'। যে ভেতরের শক্তির ব্যাপারটা, এই যে বক্তব্য, এইটাই হাইলাইট করা উচিত রাদার দ্যান তার জীবনের নাটকীয়তা। সেই কারণেই 'আদম সুরাত'-এর অনেকটা ওই যে তার ছবির যে আদি পিতা বা মানুষের সুরত—এই জিনিসগুলো বা ছবির যে একটা দিক–সেইটাকে হাইলাইট করে কিছু কিছু বাংলা নামে আর হচ্ছে ইংরেজি নামেও। ওই একই দিকটা। আমার কাছে, শেষের দিকে, আপনার মতো, অনেকের মতো আমিও বুঝতে শিখেছি যে, সুলতান ভাইর ওই জিনিসগুলা বেশি, এগুলো নিয়ে বেশি ফুলিয়ে-ফাপিয়ে এইটা নিয়ে বেশি লিজেন্ড বানানো হচ্ছে।

চলবে…
———–
লেখকের আর্টস প্রোফাইল: নাসির আলী মামুন

n_a_mamun@yahoo.com

ফেসবুক লিংক । আর্টস :: Arts