ডিজিটাল সিনেমা নিয়ে তারেক মাসুদের সাক্ষাৎকার
- ………
তারেক মাসুদের রানওয়ে
………
বাংলাদেশের ডিজিটাল চলচ্চিত্র নিয়ে ২০১০ সালে গবেষণা করেন চলচ্চিত্র-গবেষক ফাহমিদুল হক। গবেষণার আওতায় তিনি সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের সাক্ষাৎকার গ্রহণ করেন ২০১০ সালের মার্চ মাসে। সেই সাক্ষাৎকারে তারেক মাসুদ ডিজিটাল চলচ্চিত্রের দার্শনিক, নন্দনতাত্ত্বিক ও প্রাযুক্তিক দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলদেশে ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, সমস্যা নিয়ে কথা বলেন এবং সমাধানের দিকেও আলোকপাত করেন।–বি. স.
———————–
ফাহমিদুল হক: ডিজিটাল যুগে শিল্পকলাকে কীভাবে দেখবো আমরা? ডিজিটাল সিনেমার আলোচনার পূর্বে সেই আলোচনাটাই করা দরকার, আগে।
তারেক মাসুদ: তথাকথিত একটি উন্নয়নশীল দেশে যেখানে সাংঘর্ষিক একটা পরিস্থিতি দেখা যায়–উন্নয়ন ও অনুন্নয়নের। এর প্রতিফলন আমরা দেখি প্রযুক্তিতে। প্রযুক্তি এমন একটা ভূমিকা নেয়, উন্নয়নের প্রযুক্তির অংশটা ট্রান্সফার হয়, উন্নয়ন নিজে কতটা আসে? সেটা সুদূরপরাহত থাকে। শিল্পবিপ্লবের সঙ্গে সঙ্গে যখন প্রডাক্টের রিপ্রডাকশন শুরু হলো–মেশিন আইডেন্টিকাল প্রটোটাইপ তৈরা করা শুরু করলো এ্যাসেম্বলি লাইনের মধ্যে। সেটাকেই তো আধুনিকতার সঙ্গে একাত্মবোধক করে দেখানো হয়।
———————————
কামরুজ্জামান কামুর দি ডিরেক্টর দেখেছি, আতিকের ডুবসাঁতার দেখলাম। তারা মনে করছেন সিনেমাকে নাটক থেকে পৃথক হতে হলে গান থাকতে হবে। দেড় ঘণ্টার নেচারাল লেন্থকে তারা আড়াই ঘণ্টা পর্যন্ত টানছেন। প্রিয়তমেষু তাই। ছবিটা ভালো হয়েছে, কিন্তু দেড় ঘণ্টার মধ্যে হলে ছবিটা কমার্শিয়ালিও ভায়াবল হতো। কতকগুলো পূর্বশর্ত আছে, সবগুলোকে তারা পূরণ করতে চাচ্ছেন। ডুবসাঁতার-এ দেখলাম গান ঢুকিয়ে ঢুকিয়ে প্রচুর পিকচারাইজেশন, লেন্থ বাড়ানো হয়েছে।
———————————
ট্রান্সফারটাও পুরোপুরি হয় না। সে কারণে একটা বড়ো ধরনের গণ্ডগোল তৈরি হয়। কিন্তু এটা একটা নেসেসারি এভিল। প্রযুক্তি ছাড়া আমরা চলতেও পারি না। এরকম একটি কনটেক্সটে আর্টের মেকানিকাল রিপ্রডাকশন হয়েছে এবং সেটা রপ্ত করার আগেই আমাদের কাছে চলে এসেছে ডিজিটাল প্রযুক্তি। এইখানে যে অসঙ্গতির ব্যাপার ঘটার কথা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এটাকে খুব ভ্যালু জাজমেন্ট থেকে দেখার কিছু নেই, এটা একটা অনিবার্যতা, এবং এই অনিবার্যতাকে কিছু ড্যামেজ কন্ট্রোলের মাধ্যমে মোকাবেলা করতে পারি। কারণ আমরা একে গিলতেও পারবো না আবার ওগরাতেও পারবো না। এরকম একটা পরিস্থিতিতে এর সঙ্গে সমঝোতা ছাড়া উপায় নেই। সমঝোতার ব্যাপারটা হলো একে আমরা যতটা বেশি আত্মস্থ করতে পারবো, আমাদের স্বার্থে এর প্রতি সচেতনভাবে সাড়া দিতে পারবো, ততটা বাঁচোয়া। তারপরও যা হবার হবেই, ভেবে ভেবে একে মোকাবেলা করতে পারবো না। ভাবনার চাইতে কাজটাই বেশি দরকার। এই মুহূর্তে কী পাচ্ছি না পাচ্ছি সেই বিবেচনা যথেষ্ট নয়, আজ থেকে দশ বছর পরে কী দাঁড়াচ্ছে, সেই জায়গায় আমাদের অবস্থান কী হবে, তার হিসেবটাও করতে হবে। সেটা হিসেব করে আমরা যদি আগাই, তাহলে কোলেটারাল ড্যামেজ বলি, বাইলেটারাল ড্যামেজ বলি বা ক্যাজুয়ালিটি কম হবে। বাট ক্যাজুয়ালিটি ইজ আনএভিটেবল।
ইউটিউব ক্লিপ: রাজিবুল হোসেন পরিচালিত প্রথম বাংলা 'অল-ডিজিটাল' সিনেমা 'বালুঘড়ি (২০০৬-০৭)'
আমি এর আশঙ্কার দিকটি বললাম। আশঙ্কার দিকটিই সচেতন হবার বিষয়। এর যে আশার দিকটি, সেটি আছেই। সেটা কথার ব্যাপার না, কাজের ব্যাপার। আশার দিকটি দেখতেই পাচ্ছি এবং দেখাতেই পারছি। যতটা আমরা অ্যালার্ট থাকতে পারবো, এর ক্রিটিকাল এ্যাপ্রিসিয়েশন করতে পারবো, ততটাই আমাদের জন্য মঙ্গল। শিল্পের সঙ্গে প্রযুক্তির এমনিতেই একটা আপাত সাংঘর্ষিক সম্পর্ক থাকে। ফটোগ্রাফি যখন প্রযুক্তি হিসেবে আসলো তখন শৈল্পিক দক্ষতা দিয়ে পোর্ট্রেট আঁকার প্রয়োজন ফুরালো। এই জায়গায় এটা কিন্তু শিল্পের প্রতিশ্রুতি নিয়ে আসেনি। কিছু সৃজনশীল মানুষ এই প্রযুক্তিকে ব্যবহার করে, ক্রিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে একে শিল্পের পর্যায়ে নিয়ে গেল। কেবল আক্ষরিক মুখায়বয়ব থাকলো না সেটা। ব্যঞ্জনার জায়গা তৈরী হলো। কেবল রিপ্রডাকশন থাকলো না সেটা, রেপ্রিজেন্টশনও হলো। স্থিরচিত্রের জায়গায় চলে এলো মুভিং ইমেজ। সেটা কেবল একটা ট্রিক বা ম্যাজিক থাকেনি–যে মানুষ নড়েচড়ে। চলচ্চিত্র স্থিরচিত্রকে যেন ম্লান করে দিল। আলোকচিত্র যখন কেবল শিল্প হয়ে উঠছে মাত্র, তখন মুভিং ইমেজ এসে সেটাকে বেনোজলে ভাসিয়ে দিল। ফটোগ্রাফি যেমন পেইন্টিঙের মহত্ত্ব বা অরা কমিয়ে দিল প্রযুক্তির মাধ্যমে, তেমনি মুভিং ইমেজ ফটোগ্রাফির জন্য চ্যালেঞ্জ হিসেবে হাজির হলো। আবার চিত্রকলার অন্যান্য মুভমেন্ট যেমন এক্সপ্রেশনিজম, সুররিয়ালিজম ইত্যাদির প্রভাবে চলচ্চিত্র আরেকটি ভিস্যুয়াল আর্ট ফর্ম হিসেবে উত্তীর্ণ হলো। কিন্তু চলচ্চিত্রে যখন শব্দ এলো তখন সেটা 'টকি' হয়ে গেল–টকেটিভ একটা মাধ্যম বলে আশঙ্কা প্রকাশ করা হলো। সবাই মুষড়ে পড়ে 'গেল গেল' রব উঠলো। এরপরে কালার এলো, তখনও একই রব উঠেছে। ডিজিটাল সিনেমা যখন এলো তার গোড়াতে এবং এখনও কিছু 'গেল গেল' রব চালু আছে। কিন্তু এটাকে যদি ইটার্নাল জার্নি অব পার্পেচুয়াল চেঞ্জ হিসেবে দেখি, এই চেঞ্জটা যখন আমাদের জীবনে ঘটে, তখন আমরা ধরে নিই এটাই সেই মোক্ষ।
এই আপেক্ষিকতাই ব্যাপার–এটা বুঝতে আইনেস্টাইন হতে হয় না। আমাদের কনটেক্সটে ডিজিটাল সিনেমাই সবচেয়ে ম্যাগনিফায়েড হয়ে আসছে, এটাই আলটিমেট চেঞ্জ। বাট ডাউন দ্য লাইন, ২০ বছর পরে যা আসবে সেটা আমাদের কল্পনার বাইরে। বা আমরা যদি গত এক শতকের নানান উদ্ভাবন দেখি, সৃজনশীল ও কারিগরী প্রযুক্তির দিকটা দেখি, ইকুয়ালি ড্রামাটিক থিংস হ্যাপেন্ড। এগুলোকে সামগ্রিকভাবে, ইন্ট্রোস্পেক্টিভভাবে না দেখলে বোঝা সম্ভব না যে এগুলোকে আলাদা করে দেখার কিছু নেই। সেটাকে স্বাগত জানাতে হবে, নট ফ্রম … লাইক .. ইট ইজ দি আলটিমেট ইনোভেশন। এটা অনিবার্য, এবং এটাও থাকবে না। ইট ইজ এ নিউজ টু গো এনাদার লেভেল। আন্তর্জাতিক পর্যায়ে যতটা না, আমাদের দেশে ব্যাপারটা বাড়তি কিছু। কারণ আমাদের ইতোমধ্যেই একটা খটমটে অবস্থা আছে। মেকানিকাল প্রযুক্তির যে এইজ ছিল, সেটার পূর্ণ বিকাশ তো দূরের কথা, গোড়াপত্তন করে সারতে পারিনি। আমরা ৩৫ মিমি চলচ্চিত্রের যে-প্রযুক্তি ও সংস্কৃতি, সেটা রপ্ত করে ওঠার আগেই পরের ধাপটা চলে এসেছে। আগের পর্যায়ে ম্যাচুরিটি থাকলে পরেরটা মোকাবেলা করা সহজ হয়। আমাদের ৩৫-এর অবকাঠামো ঠিকঠাকমতো গড়ে উঠেনি। বেটার প্রডাকশনের জন্য আমরা একসময় লাহোর-বম্বে-কলকাতা যেতাম, পরে মাদ্রাজ-ব্যাংকক যাচ্ছি। আমাদের যথাযথ সাউন্ড ল্যাব ছিলনা কখনো, অপটিক্যাল ইফেক্ট দেবার মতো মেশিন ছিলনা। তবে বিভিন্ন সময়ে সর্বাধুনিক মেশিন আনা হয়েছে, কিন্তু দেখা গেছে তা ব্যবহার করার লোক দেশে নেই। ফলে পড়ে থেকে মেশিন নষ্ট হয়েছে। তারপরও মেশিন কালে কালে কেনা হয়েছে, কারণ দামি মেশিন কিনলে করাপশনের সুযোগ বাড়ে। কেবল এফডিসির ক্ষেত্রে এটা ঘটেনি, ডিএফপির ক্ষেত্রেও এরকম দামি মেশিন কেনা হয়েছে এবং নষ্ট হয়েছে। যার জন্য আমরা মাদ্রাজে-ফ্রান্সে যাই, সেরকম একটা ল্যাবই ওখানে আছে, পড়ে আছে। এমন একটা জায়গায় ল্যাবটা আছে, যার প্রয়োজনীয়তা শূন্য। ডিএফপি তো সরকারের প্রপাগান্ডা মেশিনমাত্র। কিছু নিউজরিল তৈরী হয় ওখানে। টেলিভিশন আসার পরে তো এর প্রয়োজনীয়তা ফুরিয়েছে। অথচ থার্টি ফাইভের জন্য সর্বাধুনিক ল্যাব হয়েছে ওখানে, হাফ ডিজিটাল 'বেটা ডিভি' ল্যাব হয়েছে, সেদিন শুনলাম ডিএফপি ল্যাবকে ফুল ডিজিটাইজড করা হবে। আমাকে সেই কমিটিতে থাকতে বলছে। নিমকো তাই। আমরা একটা অবকাঠামোর পূর্ণাঙ্গ বিকাশ ও সদ্ব্যবহারের আগেই যদি এর পরেরটাতে যাই, তখন কী অবস্থা হয়? আর্কাইভে কিছু যন্ত্রপাতি আছে, যেগুলো নষ্ট হয়েছে, কিন্তু এগুলো আর্কাইভের প্রয়োজন ছিল না।
এইসব কেনাকাটার পরও আমরা বলতে বাধ্য যে আমাদের ৩৫ অবকাঠামো সুগঠিত ছিলনা। ডিজিটাল সিনেমার আবির্ভাবে এর একটা ইতিবাচক দিকও আছে, যে আমাদের অবকাঠামো পাল্টে ফেলতে বেশি আফসোস করতে হবেনা। আমরা শৈশব থেকে লাফ দিয়ে বার্ধক্যে যেতে পারি। আমাদের যৌবন নাইবা থাকলো। পুরোপুরি ডিজিটাল অবকাঠামোয় যদি আমরা চলে যাই বাংলাদেশে সেই অর্থে গচ্চটা কম হবে। ভারতে যেমন গচ্চাটা বেশি হবে, কারণ তাদের ৩৫ অবকাঠামো সুদৃঢ় ছিল। আর আমরা যেহেতু পরে অবকাঠামো করছি, তাই আমাদের অবকাঠামো হবে সবচেয়ে প্রাগ্রসর। নিউইয়র্কের অনেক কিছুই পরিবর্তন করা যাবেনা, কিন্তু দুবাই বা কুয়ালালামপুর সর্বাধুনিক সুবিধা নিয়ে সুদৃশ্য শহর হিসেবে গড়ে উঠেছে। আমাদের ক্ষেত্রেও যদি আমরা উইথ প্ল্যানিং, উইথ ন্যাশনাল পলিসি, যদি আমরা নতুন অবকাঠামো তৈরি করতে চাই তাহলে ঐ সুবিধা রয়েছে।
স্লনডর্ফ, ক্লুগে বা ফাসবিন্ডাররা বলেছিলেন যে, জার্মান সিনেমা ইজ ডেড, লঙ লিভ সিনেমা। ধ্বংস হতে হবে। আমার একটা লেখায় লিখেছিলাম যে বাংলাদেশের সিনেমা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছে। এটাই হচ্ছে সবচেয়ে সম্ভাবনার দিক। এইটা হেজেমজে না পঁচলে নতুন সিনেমা তৈরী হবেনা। কিন্তু এটাকে ঐভাবে যদি না করা যায়, হ্যাপহ্যাজার্ড ওয়েতে যদি আগানো হয়, অ্যানার্কিক ওয়েতে যদি আগানো হয়, তাহলে একটা হচপচ হবে। ইউ নিড টু প্ল্যান থিংস। এটা হাফহার্টেড হবে না। ভুলভাবে যাবোনা। আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেবনা। আমরা যদি সেন্সরবোর্ডকে সংস্কার না করেই ডিজিটাল সিনেমাকে সংস্কার করা শুরু করে দেই, তাহলে একটা গোলমাল লাগবেই। এই ক্ল্যারিটিটা দরকার। ডিজিটাল সিনেমা, ডিজিটাল প্রযুক্তি ওনাদের বুঝতে হবে। ডিজিটাল সিনেমা কী, তা বুঝতে হলে ডিজিটাল এইজটাকে বুঝতে হবে। ডিজিটাল এইজটাকে না বুঝলে আমাদের মনে হবে এটা বিচ্ছিন্ন ও আকস্মিক একটা ব্যাপার। বাট ডিজিটাল সিনেমা ইজ নট এন আইসোলেশন। ইট ইজ অ্যান ইনভেরিয়েবল পার্ট অব দ্যা হোল ডিজিটাল এইজ। এখানে অন্যান্য শিল্পের কথা তো আছেই। ফটোগ্রাফি, মিউজিক, ব্রডকাস্টিং, টেলিকম, মেডিক্যাল–এভরিথিং ইজ ডিজিটালি টেকেন ওভার। ডিজিটাল প্রসেস এ্যান্ড ডিজিটাল টেকনোলজি–দুটোই কিন্তু ইন প্লেস অলরেডি। উই আর অলরেডি ড্রাউনড ইন এ ডিজিটাল রিয়ালিটি।
………
মাটির ময়না সিনেমা থেকে
………
দেয়ার ইজ এ ডিজিটাল কালচার–ইট ইজ মাচ মোর স্মার্টার, যা আধুনিকতা একসময় ছিল, ইট ইজ মাচ মোর ফাস্টার, ইট ইজ মাচ মোর একিউরেট এ্যান্ড প্রিসাইজ, ইট ইজ মাচ মোর কনভেনিয়েন্ট, ইট ইজ মাচ মোর কমফোর্টেবল, সবচেয়ে বড়ো ব্যাপার ইট ইজ মাচ মোর ডেমোক্রেটিক, ইট ইজ মাচ মোর ফ্রিডমগিভিং–দিস ইজ দ্যা ডিজিটাল কালচার। এর যে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক দিক আছে, এগুলোর বেনিফিট আমাদের নিতে হবে। এটা আমরা তখনই করতে পারবো যখন এই প্রযুক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমিই তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। এই জায়গায় বিরাট একটা ইতিহাস আছে। প্রযুক্তির সঙ্গে এর নিয়ন্ত্রণের দিকটাও আমাদের দিকে আসে। সিনেমার ইতিহাসে দেখা যায়, পৃথিবীর কয়েকটি দেশই সিনেমা বানায় আর বাকি দেশ প্যাসিভ কনজিউমার। এক্ষেত্রে প্রযুক্তির একটা ভূমিকা আছে। ৩৫ প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তি ছিল নিয়ন্ত্রকের ভূমিকায়, কিন্তু ডিজিটাল প্রযুক্তি গণতন্ত্রায়নের সুবিধা দেয়। প্রযুক্তিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে সক্ষম না হই, তাহলে প্রযুক্তিই আমাকে নিয়ন্ত্রণ করবে। যে ডিজিটাল প্রযুক্তি থেকে আমাদের সুবিধা পাবার কথা, তা থেকে আশানুরূপ সুবিধা আমরা এখনও পাচ্ছিনা। আমার কোয়ালিফায়েড চয়েস নাই। আমি ব্যবহার করবো কিন্তু আমার কাছে চয়েস নাই। দিস ইজ এন অ্যাপারেন্ট ইলিউশন অব ফ্রিডম। আমি চাই এইচডি ক্যামেরা ব্যবহার করতে, কিন্তু আমার কাছে ডিভি ক্যামেরা ছাড়া কিছু আসছে না। এই ব্যাপারটা বুঝে নিয়ে প্যাসিভ কনজিউমার থেকে আমাদের এ্যাপ্রোপ্রিয়েটরের ভূমিকায় অবতীর্ণ করতে হবে। আমার হ্যাঁ এবং না উভয় বলারই ক্ষমতা থাকতে হবে। দেয়ার ইজ ইমেন্স ফ্রিডম ইন ডিজিটাল এইজ, এই ফ্রিডমটাকে আমি তখনই ব্যবহার করতে পারবো যখন আমি আমার স্বার্থটা বুঝবো, এ্যান্ড আই হ্যাভ এ কন্ট্রোল অন মাইসেল্ফ। ডিজিটাল এইজে মানুষকে আরও বড়ো মাপের মানুষ হতে হবে। মাচ মোর কালচারালি এ্যাডভান্সড হিউম্যান বিইং হতে হবে। ইউ ক্যাননট অ্যাফর্ড টু বি ইললিটারেট এ্যানিমোর। ইউ ক্যান নট অ্যাফর্ড টু বি আনএওয়ার অব ইউর রাইট–এ্যাজ এ কনজিউমার, এ্যাজ এ সিটিজেন, এ্যাজ এ মেম্বার অব এ ডেমোক্রেটিক সোসাইটি। ইউ ক্যান নট সে, লেট ইট গো।
———————————
মেইনস্ট্রিমে যা হচ্ছে তা হলো অ্যানালগ ওয়ে অব ডিজিটাল সিনেমা–ভেরি পিকিউলিয়ার এ্যান্ড ইট কুড বি ওয়ার্ল্ড হিস্ট্রি। তারা ডিভিতে শুট করে, একটু ইফেক্ট টিফেক্ট দিয়ে, মাল্টিমিডিয়া দিয়ে প্রজেক্ট করে এবং তা আবার ৩৫-এ ধারণ করে। খরচ কমলো, ৩৫ স্টক মিনিমাম ব্যবহৃত হলো। ৪ মিনিটের স্টকের দাম তো এখন ৫ হাজার টাকার জায়গায় ৩০-৩৫ হাজার টাকা। স্থানীয় অর্থনীতির সঙ্গে মিলিয়ে এই উপায়টা তারা বের করেছে। কিন্তু এটা একটা প্রিমিটিভ এবং বিদঘুটে ব্যবহার হলো প্রযুক্তির। খিচুড়ি থেকে জগাখিচুড়িতে উত্তরণ।
———————————
ফাহমিদুল হক: ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য ডিজিটাল প্রযুক্তি কী ভাবে প্রাসঙ্গিক?
তারেক মাসুদ: ইন্ডিপেন্ডেট সিনেমার জন্য ডিজিটাল সিনেমা নাথিং কুড বি মোর। একজন স্বাধীন নির্মাতার শক্তির জায়গা কোনটা–আমার স্বকীয়তা, আমার স্থানিক বৈশিষ্ট্য, আমার স্বকীয় সংস্কৃতি, আমার যে ব্যক্তিত্ব–এতে আমি রিটেইন করবো। ডিজিটাল প্রযুক্তি এক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি বেনিফিটেড করতে পারে, ইফ আই রিয়েলি ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ইন্ডিপেন্ডেট সিনেমা একটা পাদানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারুণ্য তার বয়স, তার নিজস্ব চরিত্রের কারণে এসেনশিয়ালি বিকামস রিবেলিয়াস। কোনো ভেস্টেড ইন্টারেস্ট-এর সঙ্গে সংশ্লিষ্ট হবার সুযোগ আসেনা। একজন তরুণের পক্ষে এ্যান্টি এস্টাবলিশমেন্ট হওয়া, রেভুলিউশনারি হবার মধ্যে সামান্যতম বাহাদুরি নেই। এখানে স্টেক নেই, ভেস্টেড ইন্টারেস্ট নেই, এখানে জীবন-মরণের ব্যাপার নেই। জীবন-মরণের চিন্তাটাও এখানে আসেনা। একটা বিমূর্ত আদর্শের জন্য মুহূর্তের সিদ্ধান্তে সে মরে যেতে পারে, আবার সামান্য একটা প্রেমের জন্য সে মরে যেতে পারে। এরমধ্যে আমি বাহাদুরি দেখিনা। জীবন যখন আস্টে-পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরে, আমার পরিবার-স্ত্রী-পুত্র-কন্যা, আমার ক্যারিয়ার, নিয়ে ভাবতে হয়, তখন আমার আল্টিমেট টেস্ট। এই ইন্ডিপেন্ডেন্ট সিনেমার সঙ্গে যেহেতু তারুণ্যের সম্পর্ক আছে, এক্ষেত্রে সে স্বাভাবিকভাবে সস্তার দিকে যাবে কারণ তার পয়সা নেই। সে স্বাধীনতার দিকে যাবে। কিন্তু ডিজিটাল সিনেমা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার। কেবল ফাটিয়ে দেবার জন্য, আওয়াজ দেবার জন্য এটা ভালো উপায়। ১০ বছরে যে স্ট্রাগল আমাকে করতে হতো, ৫ মাসের মধ্যে আমি নিজেকে প্রকাশ করে ফেলতে পারছি। বিগ প্রডিউসাররা এগিয়ে আসছে। আমি জগদ্বিখ্যাত হয়ে গেলাম। তখন এই সস্তা প্রযুক্তিকে আমি আর আমার উইপন হিসেবে ব্যবহার করলাম না। এই জায়গায় প্যারাডক্সগুলো হবে। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ক্যান বি ইমেন্সলি বেনিফিটেড বাই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। ইট ক্যান বি সেল্ড ডিফিটিং, সেল্ফ ডিসট্রাক্টিভ এ্যান্ড এ শর্টকাট মেথড। হঠাৎ তারকা হবার মোক্ষম উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বৈপরীত্যটা খেয়াল রাখতে হবে। তাই ডিজিটাল সিনেমা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার জন্য সাংঘাতিক কিছু মনে করবো না–ইট ইজ বাট দ্যা সেম টাইম ইট ইজ নট। কে করছে, কতদিন ধরে করছে, এবং কী স্বার্থে করছে, তা দেখতে হবে।
………
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত 'নরসুন্দর'
ফাহমিদুল হক: বাংলাদেশের মেইনস্ট্রিম ছবির জন্য ডিজিটাল প্রযুক্তি কি প্রাসঙ্গিক হতে পারে?
তারেক মাসুদ: মেইনস্ট্রিমে যা হচ্ছে তা হলো অ্যানালগ ওয়ে অব ডিজিটাল সিনেমা–ভেরি পিকিউলিয়ার এ্যান্ড ইট কুড বি ওয়ার্ল্ড হিস্ট্রি। তারা ডিভিতে শুট করে, একটু ইফেক্ট টিফেক্ট দিয়ে, মাল্টিমিডিয়া দিয়ে প্রজেক্ট করে এবং তা আবার ৩৫-এ ধারণ করে। খরচ কমলো, ৩৫ স্টক মিনিমাম ব্যবহৃত হলো। ৪ মিনিটের স্টকের দাম তো এখন ৫ হাজার টাকার জায়গায় ৩০-৩৫ হাজার টাকা। স্থানীয় অর্থনীতির সঙ্গে মিলিয়ে এই উপায়টা তারা বের করেছে। কিন্তু এটা একটা প্রিমিটিভ এবং বিদঘুটে ব্যবহার হলো প্রযুক্তির। খিচুড়ি থেকে জগাখিচুড়িতে উত্তরণ।
ফাহমিদুল হক: পৃথিবীর বিভিন্ন দেশে ডিজিটাল সিনেমার কী পরিস্থিতি বলেন।
তারেক মাসুদ: যেসব দেশে পুরনো অবকাঠামো আছে, সেখানে ডিজিটল চলচ্চিত্র এ্যাকোমোডেটিং ও অ্যাডাপ্টিভ হয়ে এসেছে। ঝাঁপ দেবার ব্যাপার হয়নি। যেমন ভারতে। ভারতে ডিজিটাল সিনেমা নিয়ে অত হৈ চৈ হয়নি, যতটা আমাদের দেশে হয়েছে। কারণ তারা ৩৫ অবকাঠামোর দিক দিয়ে পরিণত অবস্থায় ছিল। আমেরিকায় সব ধরনের ফরম্যাটেই কাজ হচ্ছে। ডিজিটালের অনেক রকমফের আছে ওখানে। জর্জ লুকাস সেই কবে থেকেই ডিজিটাল ছবি বানাচ্ছেন। সেটা আবার অনেক এক্সপেন্সিভ। ডিজিটাল সিনেমা যেমন খুব সস্তা হতে পারে, তেমনি খুব দামিও হতে পারে। এমন হাই-এন্ড ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে থার্টি ফাইভ থেকে তিনগুণ বেশি তার খরচ হয়ে যায়।
এখন বাংলাদেশে শতকরা আশিভাগ ৩৫ মিমি ছবি এডিটিং ডিজিটালি হচ্ছে। ওদিকে ডকুমেন্টারি সব ছবিই তো ডিভিতে হচ্ছে। ডিভি আসার পরে তো ১৬ মিমি অবসলিট হয়ে গেছে। তবে আমরা মাটির ময়নাতেই প্রথম কাজটি করি। ঐসময়ে আমরা ডিজিটাল সাউন্ড রেকর্ডিং করেছি ড্যাট (ডিজিটাল অডিও টেপ) প্রযুক্তিতে। পরবর্তী এক বছরের মধ্যেই ড্যাট-এ সাউন্ড রেকর্ড করা শুরু করলো সবাই। ড্যাট এখনও ম্যাক্সিমাম ব্যবহার হয়, কিন্তু ইতোমধ্যে পুরোপুরি ডিজিটাল বাইট-এর ব্যবহার শুরু হয়ে গেছে সাউন্ড রেকর্ডিং-এর ক্ষেত্রে। অন্তর্যাত্রার পুরো শুটিং ও এডিটিং ডিজিটালি হয়েছে। পরে থার্টি ফাইভে ট্রান্সফার হয়েছে।
ফাহমিদুল হক: কিন্তু এখানে তো একটা ডিবেট আছে যে ট্রান্সফারের পর কি সেটা ডিজিটাল ছবি? ডিজিটাল ছবি মানে তো তার প্রজেকশনও ডিজিটাল হবে।
তারেক মাসুদ: আমি তো ডিজিটালের জন্য ডিজিটাল করছি না। যখন বাংলাদেশের রিয়ালিটিতে হাফওয়ে ডিজিটাল ছিল, আমি ঐটাই করেছি। এখন পর্যন্ত বাংলদেশের কোনো সিনেমা হলেই ডিজিটাল সিনেমা প্রদর্শনের কোনো অবকাঠামো নেই। আমি তো মঙ্গলগ্রহের জন্য ছবি বানাচ্ছি না। ইন্ডিয়া বা ইউরোপে রিলিজ হলে তো আমার ছবি থার্টি ফাইভে ট্রান্সফার করার দরকার ছিলনা। কিন্তু আমি যেহেতু আমার দেশের কনটেক্সটে, আমার দেশের মানুষকে নিয়ে ছবি বানাচ্ছি, তাই আমি আমার ছবি আমার দেশের মানুষকে প্রথমত দেখাতে চাই। তবে থার্টি ফাইভে ট্রান্সফার করলে বাইরের অপশনটা থাকছেই। কিন্তু আমি আমার দেশের প্রদর্শনটা নিশ্চিত করতে চাই। ডিজিটালি শুট করে ট্রান্সফার করা মানে সেই অ্যানালগে ফিরে আসা। কিন্তু উপায় তো নেই। আমার সিনেমা হলগুলো রেডি না।
ফাহমিদুল হক: অন্তর্যাত্রা থেকে রানওয়েতে ডিজিটাল টেকনোলজি ব্যবহারে একটা শিফট হয়েছে শুনেছি। সেটা কী রকম?
বাংলা ডিজিটাল সিনেমা: টোকন ঠাকুর পরিচালিত 'ব্ল্যাকআউট'
তারেক মাসুদ: প্রথম কথা হচ্ছে ইট ওয়াজ মোর কশাস এক্সপেরিমেন্ট। আমি কতকগুলা জিনিস করেছি অন্তর্যাত্রায়। আমি থার্টি ফাইভে কাজ করে দেখেছি যে বাংলাদেশে একটি ক্রেন নাই, যা বড়ো ক্যামেরা ও ক্যামেরম্যানের ওজন বহন করতে পারে। কিন্তু অনেক স্বয়ংক্রিয়, ডিজিটালি কন্ট্রোলেবল ক্রেন আমি অন্তর্যাত্রায় ব্যবহার করেছি। নিচে বসে আমি দেখতে পাচ্ছি, ফোকাস কন্ট্রোল করতে পারছি, জুম করতে পারছি। ওখানে ক্যামেরাম্যানও নাই। শুধ ক্রেনকে মুভ করাচ্ছি তাই না, ক্যামেরার লেন্স ঘুরাতে পারছি, অ্যাপারচার ঠিক করতে পারছি। এই প্রযুক্তিটা আমি থার্টি ফাইভে ব্যবহার করতে পারতাম না। রাজনৈতিক বাস্তবতা আছে। আমি তো ইরানি পরিচালকদের মতো দেশ ছেড়ে বাইরে গিয়ে বিপ্লব করতে চাইনি শেষ পর্যন্ত।
কিসলোভস্কির মতো ফ্রান্সে গিয়ে ছবি বানাতে চাইনি। এমকে টু তো এসবের জন্য আছেই। আমার চয়েস হচ্ছে টু পলিটিক্যালি প্রিভেইল ইন দিস কান্ট্রি এ্যান্ড টু কন্টিনিউ মেকিং ফিল্ম দ্যাট আই ওয়ান্ট টু মেক। যতই পলিটিক্যালি হার্মলেস ছবি করি, মাটির ময়নার পরে আমি জানি আমাকে ওয়াচ করা হচ্ছে। থার্টি ফাইভে ছবি বানালে ফুটেজ বাইরে নিতে গেলে নানান উটকো আমলাতান্ত্রিক ঝক্কির মুখোমুখি হতে হতো। আমাকে তো পোস্ট প্রডাকশনের জন্য বাইরে যেতেই হবে। এই ল্যাবে তো আমার চলবে না। ডিজিটাল ফুটেজ আমি ল্যাপটপে নিয়েই চলে যেতে পারছি। রানওয়ে বানাতে গিয়ে রানওয়েতে আমি ১৫ দিন ছিলাম, পুরো ইউনিট নিয়ে। এখানে তো ডিভি টেপ ব্যবহার হয়নি, চিপ ব্যবহার হয়েছে। এই ছবিতে প্লেনগুলো নামছে উঠছে, এগুলো ছবির চরিত্র। কিন্তু প্লেনগুলোকে আমি নির্দেশ দিতে পারছি না। আমাকে বরং অপেক্ষা করতে হয় ভোর ৪টা, বিকেল ৪টার প্লেনের জন্য। প্রতি মিনিটে যেকোনো কিছু শুট করার জন্য আমাকে প্রস্তুত থাকতে হয়েছে। আমি এখানে ব্লক লেন্স ব্যবহার করেছি, যা অন্তর্যাত্রার সময়ও করতে পারিনি। রাজনৈতিক, অর্থনৈতিক ও কারিগরী কারণে, আমি যদি থার্টি ফাইভে এই ছবি করতে চাইতাম, করতেই পারতাম না। ডিজিটাল প্রযুক্তির কারণেই আমি এই ছবি করতে পেরেছি। ইট ইজ এ ম্যাটার অব নিড, পারপাস, রিয়ালিটি এ্যান্ড ক্রিয়েটিভিটি।
ফাহমিদুল হক: ডিজিটাল সিনেমা তাহলে কেবলই সস্তায় ছবি বানানোর ব্যাপার না?
তারেক মাসুদ: না। ইন ফ্যাক্ট আমি যে ডিজিটাল ছবিগুলো করি তার বাজেট, ভেরি আয়রনিকালি, বিগার দ্যান মেইনস্ট্রিম থার্টি ফাইভ ফিল্ম। ৬০/৭০ লাখ টাকা, শাকিব খানকে ৩০ লাখ টাকা দেবার পরেও, এখানে কমার্শিয়াল ছবির ভালো বাজেট। কিন্তু আমার ছবির বাজেট থাকে ৭০ লাখ টাকা। কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে আমি আমার ছবিতে যা যা করতে পারছি, তা যদি থার্টি ফাইভে করতে যেতাম তবে লাগতো পাঁচ কোটি টাকা। আমি যা এচিভ করতে চাচ্ছি তা করতে পারতাম না থার্টি ফাইভে ছবি বানালে।
ফাহমিদুল হক: ডিজিটাল ফিল্মের একটা চ্যালেঞ্জ তো ডিস্ট্রিবিউশনের জায়গায়। আর কী চ্যালেঞ্জ আছে? ওদিকে ডিজিটাল ফিল্ম সেন্সরের আওতায় আসায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে, এটা ফিল্মের মর্যাদা পেল ও প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে।
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত 'অন্তর্যাত্রা' থেকে
তারেক মাসুদ: একটা আধুনিক লেবাসের মানুষের ভেতরটা অনাধুনিক হতে পারে। তরুণদের মধ্যে অনেকেই আদারওয়াইজ খুব সিনেমাটিক ডিজিটাল ছবি বানাচ্ছেন, কিন্তু ডিস্ট্রিবিউশনের কথা ভেবে সিনেমার মধ্যে গান ঢোকাচ্ছেন। কামরুজ্জামান কামুর দি ডিরেক্টর দেখেছি, আতিকের ডুবসাঁতার দেখলাম। তারা মনে করছেন সিনেমাকে নাটক থেকে পৃথক হতে হলে গান থাকতে হবে। দেড় ঘণ্টার নেচারাল লেন্থকে তারা আড়াই ঘণ্টা পর্যন্ত টানছেন। প্রিয়তমেষু তাই। ছবিটা ভালো হয়েছে, কিন্তু দেড় ঘণ্টার মধ্যে হলে ছবিটা কমার্শিয়ালিও ভায়াবল হতো। কতকগুলো পূর্বশর্ত আছে, সবগুলোকে তারা পূরণ করতে চাচ্ছেন। ডুবসাঁতার-এ দেখলাম গান ঢুকিয়ে ঢুকিয়ে প্রচুর পিকচারাইজেশন, লেন্থ বাড়ানো হয়েছে। এটা হলো অ্যানালগ সংস্কৃতির সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধনের অবাস্তব চিন্তা। এটা একটা লক্ষণ বললাম। আরেকটা দোনোমোনো ভাব আছে–এরা তাদের ছবিকে বাইরের ফেস্টিভালেও পাঠাতে চান। একটা ডাবল মার্কেটিং পলিসি, যে দুইটা আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি মনে করি আমাদের ছবিতে সেই গল্প বলতে হবে যা একই সঙ্গে স্থানিক এবং একই সঙ্গে আন্তর্জাতিক। সত্যজিৎ রায়ের ছবি দেখে মনে হয়না যে তিনি ফেস্টিভালের জন্য ছবি বানিয়েছেন। তার মনে যাই থাক, ছবিতে তার ছাপ নেই। কিন্তু আমাদের অনেক ছবি দেখলে এটা বোঝা যায়, টার্গেট অন্য জায়গায়। আমাদের বিগ শট পেইন্টার, ফটোগ্রাফারদের লক্ষ্যও তাই। বরং আমরা শ্লাঘা বোধ করি যে কিবরিয়া স্যারের ছবি জাপানে কী দারুণ মর্যাদায় ভূষিত হলো! আমি নিজে মনে করি যে আসলে দর্শক এবং বাজার দুটাই এক্সপ্যানশন হিসেবে দেখতে হবে। লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপ্যানশন। আমি মনে করি, কতটা আমি নিজে পারছি সেটা ভিন্ন কথা, আমাদের দেশের বাজারের পরবর্তী টার্গেট হওয়া উচিত ভারত। ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা করতে হবে, টু এক্সপ্যান্ড ইট। আরেকটি হলো প্রবাসী যে দক্ষিণ এশীয় কমিউনিটি আছে সারা পৃথিবীতে সেইটা একটা এক্সপ্যান্ডেড মার্কেট হতে পারে। পাশাপাশি চিন্তার ক্ষেত্রে একটা পরিচ্ছন্নতার দরকার আছে। চিন্তার ক্ষেত্রে আমাদের পরিচ্ছন্নতা নেই। আমরা সেন্সর বোর্ডের গিলোটিনে গলা এগিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হলো যারা ডিজিটাল সিনেমা নিয়ে হৈ চৈ করছে, ইট ইজ সিম্পটোমাটিক অব নিউ টাইম, দে আর থিংকিং এ্যাবাউট ভেরি আইসোলেটেড ওয়ে। জাতীয় পর্যায়ে যে সংস্কার হওয়া দরকার, ফিল্ম পলিসি হওয়া দরকার, একটা মুভমেন্ট দরকার, সেখানে তাদের ফোররানার হতে হবে–একজনকেও দেখবেন না। তাদের এজেন্ডার মধ্যে এসব নেই। তার ছবি বানাবে, ছবি দেখাবে, কিন্তু কীভাবে দেখাবে, সেটা সম্পর্কে সম্যক ধারণা নেই। আমি আমার কাজটা করবো, কিন্তু ম্যাক্রো স্ট্রাকচারে যে ভাবতে হবে, সেবিষয়ে তাদের সক্রিয়তা নেই। থার্ড ওয়ার্ল্ডে একজন ক্রিয়টরকে একই সঙ্গে অ্যাক্টিভিস্টও হতে হয়, কারণ অনেক কিছুই এখানে রেডি নেই। ছবির বিষয় সম্পর্কেও বলবো, আমি বলছি না যে আমি যে ধরনের ছবি করছি সবাইকে ঐ ধরনের ছবি করতে হবে। কিন্তু বাস্তবতা একটা আছে–আই কুড বি রঙ। আমার ব্যক্তি জীবন আর ব্যক্তি জীবন নেই।
নূরুল আলম আতিক পরিচালিত 'ডুবসাঁতার' সিনেমার পোস্টার
আমার সমাজে, শহরে, রাজনীতিতে কী ঘটছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কী কী ঘটছে, সেক্ষেত্রে আমার দেশের অবস্থান কোথায়–আমার ওয়েলবিইং-এর সঙ্গে এগুলো এত কানেক্টেড … পিওর ইন্ডিভিজুয়াল বা পারসোনাল সিনেমা করা … সমাজ কি ঐ জায়গায় গিয়েছে কিনা? আমার সেক্সুয়াল লাইফ, আমার এক্সিটেন্সিয়াল লাইফ–ইটস সো মাচ কানেক্টেড উইথ ম্যাক্রো স্ট্রাকচার অব দ্যা সোসাইটি …আই উইশ আমার দেশ, আমার সমাজ এমন একটা জায়গায় দ্রুত যাক যে নিজেকে এক্সপ্রেস করার জন্য আমি কেবল ছবি বানাবো। সমাজে যা ঘটছে তার জন্য তখন আমাকে রিএ্যাক্ট করতে হচ্ছে না। আই উড বি দ্যা হ্যাপিয়েস্ট পারসন। এরকম একটা এক্সপেন্সিভ মাধ্যমে ঐ ধরনের পারসোনাল ছবি বানানো আমি কতটা অ্যাফোর্ড করতে পারি? এটা আরেকটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি। নেহায়েত মাস্টারবেশনাল প্র্যাকটিস হিসেবে সেল্ফ অবসেশনটা এক্সপ্রেস করছি। ইট ইজ নট আনরিলেটেড উইথ দ্যা ইন্ডিভিজুয়াল, কিন্তু আমি যখন একটা ব্যয়বহুল মাধ্যমে ছবি করছি, এত সামাজিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাবার পরও তা ওভারলুক করি কী করে? রিয়েল লাইফে কি আমি তা ওভারলুক করতে পারছি। যদি পশ্চিমা দেশের মতো ইন্ডিভিজুয়াল লাইফ লিড করতে পারতাম, তাহলে ভিন্ন কথা ছিল। অনেক ব্যক্তিগত ভাবনা আমার মধ্যেও কাজ করে, কিন্তু সেইসব নিয়ে ছবি করলে, কোনো প্রযোজক কেন, দর্শকই বা সেই টাকার রিকভারি আমাকে দেবে? আমার বিকলন, আমার ইন্ডিভিজুয়াল সাবজেক্টিভ ক্রাইসিস, ডিসপেয়ার–এসবের দিকে আমিও যেতে চাই। কিন্তু শেষ পর্যন্ত পারিনা। আমি ভাবি যে আই হ্যাভ সার্টেন অবিলিগেশন। এটা হয়তো একসময় দরকার হবেনা। জয়নুল আবেদীনকে আর্ট ইনস্টিটিউট স্থাপন করতে হয়েছে, এখন ভিস্যুয়াল আর্টের সেই প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ার জন্য একজন শিল্পীকে ভাবতে হয়না। সো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল এ্যান্ড কশাস দ্যাট হাউ উই আর মেকিং ফিল্ম, রাদার দ্যান হোয়াট উই আর মেকিং। প্রযুক্তি তাই আমাদের কাছে ম্যাটার করে, এবং এর সদ্ব্যবহার জরুরি হয়ে ওঠে। রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে একটা সামগ্রিক পরিকল্পনা তাই দরকার।
————
আরো লেখা
তারেক মাসুদ: বন্দি পাখিটা কি মুক্তি পেল
খেলাঘর: যুদ্ধকালের ভালবাসার গল্প
অস্বস্তির সঙ্গে বসবাস (গল্প)
ডিজিটাল এইজে মানুষকে আরও বড়ো মাপের মানুষ হতে হবে — তারেক মাসুদ>
লেখকের আর্টস প্রোফাইল: ফাহমিদুল হক
ইমেইল: fahmidul.haq@gmail.com
——–
ফেসবুক লিংক । আর্টস :: Arts
