২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসেছে পাহাড়ি আদিবাসী মেলা

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে শুরু হয়েছে পাহাড়ি আদিবাসীদের মেলা। পার্বত্য চট্টগ্রামের ১৩টি ক্ষুদ্র নৃ গোষ্ঠির শত শত আদিবাসী নারী ও পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দিনের এই মেলায় অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে শুরু হয়েছে পাহাড়ি আদিবাসীদের মেলা। পার্বত্য চট্টগ্রামের ১৩টি ক্ষুদ্র নৃ গোষ্ঠির শত শত আদিবাসী নারী ও পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দিনের এই মেলায় অংশ নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আদিবাসীদের এই মেলার আয়োজন করেছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার আদি বাসিন্দাদের নিজস্ব তাঁতে বোনা পোশাক ও বিচিত্র খাদ্যের সম্ভার নিয়ে মেলায় বসেছে প্রায় ৫০টি স্টল। তবে বিকিকিনির চেয়ে পাহাড়ি ঐতিহ্যকে সমতলবাসীর কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বান্দরবানের পাহাড়ি নেতা জুয়ামলিয়ান আমলাই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন "দুর্গম পাহাড়ের সংস্কৃতি সুদূর রাজধানীতে তুলে ধরতে পেরে আমরা খুশি। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে চেনা-জানার সুযোগ বাড়বে।" শুক্রবার সন্ধ্যায় মেলার আকর্ষণ ছিল আদিবাসী সংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন নৃ গোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ ভাষার গান ও দলগত নাচ পরিবেশন করেন। শনিবারও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আদিবাসীদের এই প্রাণের মেলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৮২৫ ঘ.