আগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা’
সাইনবোর্ডে ‘নজব“ল হানাস্টটডট’ দেখে আঁতকে উঠলাম। স্টল মালিক ব্যপারটা লক্ষ্য করলেন, বললেন ভুল না ভাই, ঠিক করে ফেলবো। মেলা শুরু হওয়ার আগের দিনের দুপুরে বইমেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেল প্রকাশক আর স্টল মালিকরা তখনও তাদের স্টল পুরোপুরি সাজিয়ে তুলতে পারেননি। তাই নজরুল ইনিস্টিটিউট এর স্টলে ‘নজব“ল হানাস্টটডট’। শোলার তৈরি বানানে তখনো ‘র’এর ফোঁটা, আর ‘া’ ‘’ি দেওয়া বাকি। তবে কোন কোন প্রকাশনী তাদের স্টল সাজসজ্জার কাজ শেষ করেছেন। তারা শুধু বই সাজতে ব্যস্ত। হাতে সময় খুবই অল্প।
আগামীকালই শুরু হবে মাসব্যপী বাঙালির এই প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা’। দুপুর আড়াইটায় বাংলা একাডেমী প্রাঙ্গনে মেলার উদ্ধোধন করবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আইয়ূব কাদরী।
এরপর বেলা সাড়ে তিনটার দিকে মেলা প্রাঙ্গণে স্থাপিত ভাষা শহীদ ভাষ্কর্যের উদ্ধোধনও করবেন প্রধান উপদেষ্টা। ভাষা আন্দোলনের পঞ্চান্ন বছর পর মেলা প্রাঙ্গণে এবার ৫ ভাষা শহীদের স্মরণে এ ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্যটির নাম ‘মোদের গরব’। তৈরি করেছেন তরুণ ভাস্কর মফিদুল আলম খান। এতে আছে ৫ ভাষা শহীদ সালাম, রফিক, বরকত, শফিউর ও জব্বারের আবক্ষ ব্রোঞ্জ মূর্তি।
উদ্ধোধনের সময় সাধারণে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। উপদেষ্টা আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাওয়ার পরই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেলার দরোজা।
১ ফেব্র“য়ারি ২০০৭ বৃহস্পতিবার থেকে ২৮ ফেব্র“য়ারি ২০০৭ বুধবার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে ১১টা থেকে। শুধু শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি থাকবে। আর ২১ ফেব্র“য়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিচ্ছে ২৬০ টি প্রকাশনা প্রতিষ্ঠান। আর এক ইউনিট, দুই ইউনিট, সরকারি, বেসরকারি মিলিয়ে স্টল থাকছে ৪০০টি। বাংলা একাডেমি ত্রƒত্রে জানা গেছে এসব তথ্য।
মেলার আয়োজন নিয়ে প্রকাশকদের মধ্যে বিশেষ অভিযোগ নেই। অন্যপ্রকাশ প্রতিষ্ঠানের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, এবারের মেলার ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তুষ্ট। তবে প্রতি বারই স্টল বরাদ্দ নিয়ে কিছু সমস্যা হয়। এবারো তা হয়েছে। এটাকে তিনি আমলে নিচ্ছেন না। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার কোন অভিযোগ নেই।
কথায় কথায় মাজহার জানালেন, “আশা করছি, মেলা উপলক্ষে এবার আমাদের প্রকাশনী থেকে ৫০টির মতো বই প্রকাশিত হবে।” এর মধ্যে ২ ফেব্র“য়ারি তারা প্রকাশ করবেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র হিমুকে নিয়ে বই ‘আজ হিমুর বিয়ে’। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণেই অন্য প্রকাশনী ডামি ‘হিমু ও হিমুর বউকে’ নিয়ে একটি র্যালির ব্যবস্থা করেছে। দুপুরের দিকে এই র্যালিটি হবে। আগ্রহীরা ইচ্ছা করলে যোগ দিতে পারবেন এ র্যালিতে।
এ ধরনের আয়োজন মেলার পরিবেশকে বিঘিœত করতে পারে বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকাশক। “মেলার পরিবেশ প্রথমদিকে যেমন নিটোল ছিল দিনে দিনেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগেতো অবস্থা একেবারে খারাপ ছিল। বাংলা একাডেমীর উদ্যোগে সেসব ঝামেলা দুর হয়েছে। একাডেমীর উচিত মেলার আদি পরিবেশকে ফিরিয়ে আনা।”
অমর একুশে গ্রন্থমেলা শুরুর কথা
অমর একুশে বই মেলা নিয়ে এখন যে সাজ সাজ রব গোড়াতে তার কিছুই ছিল না। শুরুর বেশ কয়েকটা বছর প্রায় অনাড়ম্বরভাবেই পালিত হতো এই মেলা। অমর একুশের এই গ্রন্থমেলার বীজ বপন করেছিলেন মুক্তধারার মতো কয়েকটি প্রকাশনা সংস্থা। একাডেমীর বাইরে সাদামাটা টেবিলের উপর বই সাজিয়ে নিয়েই তারা সূচনা করেন বাঙালির অন্যতম এই পার্বনটির।
বাংলা একাডেমীর ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুসারে- বাংলা একাডেমীর প্রাঙ্গণেই এই মেলাটি প্রথম অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে।
তবে স্বাধীনতার আগে ১৯৭০ সালে বাংলা একাডেমীর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ‘মুক্তধারা’ একুশ উপলক্ষে বই বিক্রি করে। এরপর ১৯৭২ সালে বাংলা একাডেমীর তার নিজস্ব প্রকাশনা একুশ উপলক্ষে প্রথম হ্রাসকৃত মূল্যে বই বিক্রি শুরু করে। ১৯৭৪ সালে একুশ উপলক্ষে একাডেমীতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আনুষ্ঠিত হয়। সেখানে বাংল একাডেমীর বই বিক্রি ও প্রদর্শন করা হয়ে।
১৯৭৫ সাল থেকে একুশের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান একাডেমীর গেটের পাশে বই বিক্রি করা শুরু করে। পরের তিন বছর এই সব বই বিক্রেতাদের সংখ্যা বাড়তেই থাকে। ফলে ১৯৭৮ সালে এটি একটি পূর্ণাঙ্গ মেলায় রূপান্তরিত হবার সম্ভাবনা দেখা দেয়। এই বছরেই মেলাটিকে গ্রন্থমেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। আর সেই থেকে বাংলা একাডেমী এই মেলার আনুষ্ঠানিক আয়োজক হিসেবে কাজ করা শুরু করে।
১৯৭৯ সালে বাংলাদেশ পুুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বইমেলা আয়োজনে বাংলা একাডেমীর সহযোগী শক্তি হিসেবে আবির্ভূত হয়। ১৯৮৪ সালে এই মেলার জন্য বিধিবদ্ধ নীতিমালা তৈরি করা হয়। আর এই বই মেলার নাম রাখা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।
প্রথমদিকে শুধু মুক্তধারা মানে একটি মাত্র বেসকারি প্রুতিষ্ঠান অংশ নিলেও, দিনে দিনে এর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তেই থাকে। ১৯৮০ সালে বই মেলায় অংশ নেয় ৩০টি প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে সংখ্যা বেড়ে দাড়ায় ৮২তে। আর ছয় বছর পর মানে ১৯৯১ সালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দাড়ায় ১৯০টিতে। আর এবার মেলায় অংশ নিচ্ছে ২৬০টি প্রকাশনা প্রতিষ্ঠন। আর স্টল থাকেছে ৪০০টি।
