২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুড়ি উৎসব উপলক্ষে চলছে সরা প্রদর্শণী

কেউ ঘুড়ি বানায়, কেউ ঘুড়ি ওড়ায়। তবে সেই বানানো আর ওড়ানোটা যদি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সমুদ্র সৈকতে হয় তাহলে কেমন হয়। দারুণ এই ব্যাপারটিতে অংশ নিতে চাইলে আপনাকে যেতে হবে ঘুড়ি উৎসবে। যারা ঘুড়ি বানাবেন মানে ‘ঘুড়িয়াল’ তারা ১০ ফেব্র“য়ারি চলে যাবেন সেন্টমার্টিনে। আর যারা উড়াবেন মানে ‘উড়িয়াল’ তারা যাবেন ১৫ ফেব্র“য়ারি বৃহস্পতিবার রাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

উৎসব সফলভাবে আয়োজন করতে হলে তার পেছনে টাকা পয়সার ভূমিকাকে খাটো করে দেখার উপায় নেই। আর ঘুড়ি উৎসবের আয়োজকরা চাইছেন তাদের এ প্রাণের উৎসব যেন কোন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের জালে আটকা না পরে। কোন ধরনের স্পন্সর ছাড়াই নিজেদের সংগৃহীত টাকা দিয়ে তারা চাইছেন উৎসবটাকে সফল করতে। টাকা সংগ্রহের তাদের এ পদ্ধতিটাও বেশ সৃজনশীল -- সরা প্রদর্শনী। এরই সঙ্গে তারা ২০০৭ সালের অনুষ্ঠিতব্য ঘুড়ি উৎসবের টি শার্ট বিক্রি করেও অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।

শাহবাগের চারুকলা ইনিস্টিউটের উল্টো পাশে ছবির হাটে আয়োজন করা হয়েছে সরা প্রদর্শনী ও বিক্রি। চারুকলার শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির সরাগুলি হয়ে উঠেছে বর্ণিল। প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে প্রদর্শনী, চলবে ১০ তারিখ পর্যন্ত। এই বর্ণিল সরা গুলির দাম নির্ভর করে সরায় অঙ্কিত চিত্রের শৈল্পিক মানের উপর। কোনটির দাম ৫০০, কোনটি ৩০০ আবার কোনটি ২০০ টাকা। সরা কিনে আপনিও ঘুড়ি উৎসবের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারেন।

মূল ঘুড়ি উৎসব হবে ১৭ ফেব্র“য়ারি। এই উৎসবে ঘুড়ি ওড়াতে চাইলে সঙ্গে নিতে পারেন আপনার সংগ্রহ করা ঘুড়ি। আর যদি ঘুড়ি না থাকে, তাহলেও কোন অসুবিধা নেই। সেন্টমার্টিনে ঘুড়ি উৎসবের আয়োজকদের কাছেই থাকবে হরেক রকম ঘুড়ি। আর অনেক অনেক সুতার রিল। পছন্দমতো ঘুড়ি বাছাই করে ওড়াতে থাকবেন যত খুশি, সারাদিন। ভাবছেন কীভাবে এই উৎসবের উড়িয়াল হবেন?

উড়িয়ালদের উৎসবে নিয়ে যাবার জন্য গঠিত হয়েছে ‘পরিযায়ী’ কমিটি। এরা উৎসবের পাশাপাশি আরো নানান আয়োজন রাখছে সেন্টমার্টিন ভ্রমণকে কেন্দ্র করে। উড়িয়াল হতে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ‘পরিযায়ী’র সঙ্গে। ফোন: ০১৭১৩০৯১৯৭১, ০১৮১৭০৪০২১২, ০১৭১৩০০০৮১৭, ০১৫২৩৮১৩৩২।