মান্ত্রা আন্তর্জাতিক বিশ্ব সঙ্গীত উৎসব শুরু হচ্ছে ফেব্র“য়ারিতে
আমেরিকার মায়ামি শহরকে বলা হয় ‘ম্যাজিক সিটি’। এর সমুদ্র সৈকতটিও পৃথিবীতে বিখ্যাত। চাকচিক্য আর জৌলুস ছাড়াও এই শহরটিতে ইদানিং দানা বেঁধে উঠছে নানা ধরনের আন্দোলন। এর অন্যতম হলো শিল্প ও সঙ্গীত আন্দোলন। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে মান্ত্রা সাউন্ডস নামে একটি সঙ্গীত প্রতিষ্ঠান।
কয়েক বছর ধরে মায়ামিতে প্রায় ডজনখানেক সাংস্কৃতিক উৎসব পালনের পাশাপাশি মান্ত্রা ২০০৪ সাল থেকে শুরু করেছে আন্তর্জাতিক বিশ্ব সঙ্গীত উৎসব। এবছরের উৎসব শুরু হবে ৯ ফেব্র“য়ারি, চলবে ১১ ফেব্র“য়ারি পর্যন্ত।
তিন দিনব্যাপী এ উৎসবে থাকছে সঙ্গীত এবং সঙ্গীত বিষয়ক নানান উপস্থাপনা। পূর্ব - পশ্চিম, উত্তর -- দক্ষিণ সব দিকের সঙ্গীতের এই আসরে শিল্পীদের মধ্যে স্গংীত বিষয়ে ভাববিনিময় হবে।
অনুষ্ঠানের প্রথম দিন ৯ ফেব্র“য়ারি শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হবে সংগীত সম্পর্কিত নানান অনুষ্ঠান। সেসব অনুষ্ঠানে দেখা মিলবে কীভাবে সংস্কৃতির অন্যান্য শাখা সংগীতের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। প্রথমেই থাকছে ফ্যাশন শো এর সঙ্গীত। ফ্যাশন এখন আর শুধু দেখার বিষয় নয়, এটা শ্রবন করারও বিষয়। ফিউশনের মাধ্যমে একে আরো মশলাদার আর জম্পেশ করে তুলতে পারে কেবল মাত্র সঙ্গীত।
সঙ্গীত নির্ভর ফ্যাশন শোর পরেই রয়েছে নিখাদ ড্রামিং। যেখানে দর্শকরা কম্পোজিশন হিসাবে নয় আলাদা ভাবেই ড্রামের ছন্দের স্বাদ নিতে পারবেন। ব্যালে ড্যান্সের সঙ্গীতের মাধ্যমে শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান। এদিনের ভেন্যু হিসাবে ঠিক করা হয়েছে মায়ামি সমুদ্র সৈকতের ইন্দ্র লাউঞ্জ।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনেই রয়েছে মূলত বিশ্ব সঙ্গীতের মূল পরিবেশনা। এদিন ব্রাজিলিয়ান, ল্যাটিন, স্পানিশ, অস্ট্রিয়ান, ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, ভারতীয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গীতের একটি জমজমাট আসর বসবে। বিভিন্ন মার্গে বিভিন্ন দেশের শিল্পীরা পরিবেশন করবে তাদের নিজস্ব ঐতিহ্যসমৃদ্ধ সঙ্গীত।
অনুষ্ঠানের শেষ দিন আর সঙ্গীত পরিবেশন নয়, থাকবে শিক্ষণ। মায়ামি চিলড্রেন মিউজিয়ামে এদিন সারাদিনব্যাপী চলবে শিশু এবং পরিবারের সবার জন্য সঙ্গীত ও নাচ বিষয়ক কর্মশালা।
