২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানী বিষয়ক উপদেশমালা

দেশে একটি জিনিসই শুধু ফ্রি পাওয়া যায়। সেটা হলো উপদেশ। বাঙ্গালির ফ্রি জিনিসের প্রতি ব্যাপক আগ্রহ থাকলেও এই ফ্রি জিনিসটির প্রতি আগ্রহ অতি ক্ষীন। যত যাই হোক উপদেশ দেওয়া আমাদের মজ্জাগত। এসেছে কোরবানীর ঈদ। তো চলুন এ উপলক্ষে কিছু উপদেশ হয়ে যাক-

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

• বাজার থেকে গরু কিনে ফেরার পথে একটা কাগজে গরুর মূল্য লিখে গরুর গলায় ঝুলিয়ে দিন। এতে বারবার লোকজনকে গরুর দাম বলে মুখে ফেনা তুলতে হবে না।

• ঈদের আগেই পর্যাপ্ত পরিমানে ওরস্যালাইন, মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ (যেমন : এমোডিস) মজুদ করুন।

• ছোট ঘরের ব্যবস্থা নেই এমন জায়গায় বেড়াতে যাওয়া থেকে বিরত থাকুন।

• কোলাকুলি করার সময় নিজের পকেট সাবধানে রাখুন।

• বাসায় পিচ্চি পাচ্চা থাকলে খুচরা টাকা পকেটে রাখুন।

• টিভিতে ঈদের অনুষ্ঠানমালা দেখার সময় নিক্ষেপযোগ্য ছোট বস্তু (যেমন অ্যাশট্রে) হাতের নাগালের বাইরে রাখুন।

• ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আগে দু’রাকাত নফল নামাজ ও তওবা করে রওনা দিন। হায়াত মওত সব উপরওয়ালার হাতে।

• এই ঈদে চাঁদ দেখার ব্যাপার-স্যাপার সেই। কাজেই বাসায় চাদ দেখার নাম করে সন্ধ্যায় ছাদে উঠে পাশের বাসার ইয়ের সঙ্গে ইয়ে করার বিষয়ে সাবধান।

• খাওয়ার ব্যাপারে সাবধানী হোন। অথবা ‘ত্যাগেই প্রকৃত সুখ’ বাক্যটার মর্ম উপলব্ধি করুন।