২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের রান্না ওয়েবে

রান্না করা অনেকের কাছেই একটি শখের বিষয়। সামনে ঈদ। সুতরাং অনেকেই আগ্রহী হবেন নতুন নতুন সব রান্নার তথ্য ও রেসিপি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। যাদের হাতের কাছেই ওয়েব ব্রাউজিং এর সুবিধা আছে তারা একবার ওয়েবে ঢুকে দেখতে পারেন। নিজে থেকেই সার্চ করে দেশি-বিদেশী হাজারো রান্নার রেসিপি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন খাবারের ইতিহাস এমনকি খাবারের দর্শন, রাজনীতি নিয়েও অনেক জ্ঞানগর্ভ আলোচনাও পেয়ে যাবেন। যারা রন্ধনশিল্পী তারা রেসিপি দেখুন, আর যারা ভোজনবিলাসী মজার তথ্য বা মূলব্যান নিবন্ধ পড়ুন। খাবার টেবিলে দুটোই কাজে লাগবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আপনাদের জন্য নেট থেকে কিছূ উল্লেখযোগ্য রান্নার সাইটের বিবরণ দেয়া হলো এখানে-

১. www.foodvision.com

ভোজনবিলাসীদের জন্য এ সাইটটি ভিজিট করা জরুরী। এ সাইটে আপনি পাবেন আপনার জন্য ঠিক কতোটা ক্যালরি, ফ্যাট, সোডিয়াম, কোলেস্টরল, আমিষ বা নিরামিষ লাগবে। আরো পাবেন বিভিন্ন রন্ধন প্রণালীও তার রান্নার সময়। এ সাইটে আপনি বিশেষজ্ঞ শেফকে জিজ্ঞেস করে রান্না বিষয়ক আপনার কৌতুহল মেটাতে পারবেন।

২. www.our-daily-bread.com

১৫০০-র অধিক নন-অ্যালকোহলিক পানীয় প্রস্তুত প্রণালী পাবেন এ সাইটে। যারা পানীয়র ভক্ত তারা কিক করতে পারেন এ সাইটে।

৩. www.webhead.com/India/India 220.html

বাংলাদেশের গো-মাংস রান্না কিংবা ভরতীয় শাকসব্জি রান্নার তরিকা জানতে চান, সবই আছে এ সাইটে। বাড়তি পাওয়া হিসেবে ঘেঁটে দেখতে পারবেন ভারতীয় রান্নার একটা আস্ত বিশ্বকোষ।

৪. www.fattree.com

এখানে এশিয়ান-ইন্ডিয়ান-মেক্সিকান, কন্টিনেন্টাল স্যুপ, স্যালাড, পানীয়, ডিনার ইত্যাদি নানা খাবার প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে জানা যাবে।

৫. www.indiabuzz.com/ cuisine/glossary.htm

এ সাইটে আপনি পাবেন রান্নার বিভিন্ন উপাদানের নাম ও তার প্রতিশব্দ। এছাড়া পাবেন রান্নার বিভিন্ন উপাদান ও এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য।

এছাড়াও আরো ভারতীয় খাবার সম্পর্কে জানতে চাইলে কিক করতে পারেন-www.inquisitivecook.com.