নজরুলের গানে চিত্রকল্প
বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সময়ে কাজী নজরুল ইসলামের আর্বিভাব। রবীন্দ্রনাথের সমসাময়িক কবিরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে মহাচিন্তিত, বেশিরভাগ লেখকই নিজেকে যখন প্রকাশ করার কোন সুযোগ পাচ্ছিলেন না সেই সময় নজরুলের অভিষেক। অন্যরা যেখানে রবীন্দ্ররিাধীতার হুজুগ তুলে নিজেদেরেকে অন্তঃসারশূন্য প্রমাণ করছিলেন নজরুল তখন নিজের লেখা দিয়েই নিজেকে মৌলিক কবি হিসেবে প্রমাণ করতে পেরেছিলেন। তাঁকে রবীন্দ্রবিরোধীতা করতে হয়নি। রবীন্দ্রনাথ বরং তাঁকে গ্রন্থ উৎসর্গ করে বরণ করে নিয়েছিলেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
