জোহানেসবার্গে বৃষ্টি
জানালার কাঁচ বেয়ে বৃষ্টির জল ঝরে পড়ছে। গত রাত থেকেই আকাশ ছাপিয়ে বৃষ্টির তান্ডব। মনে হচ্ছে আজও সারাদিন তা-ই চলতে থাকবে। এরকম ক্লান্তিহীন বৃষ্টি অনেকের অনেক পরিকল্পনা নষ্ট করে দেয়ার জন্যে যথেষ্ট। তবে এলিয়ার তা মনে হচ্ছে না। আজ এ বৃষ্টি যেন কোনো বার্তা বাজিয়ে চলেছে। বিছানায় আর একটু এপাশ-ওপাশ করে নিয়ে ঘুমের শেষ রেশটুকু আজকের মতো বিদায় জানানোর কসরত করে নেয় খানিক। হাত বাড়িয়ে ফোনটা নিতে চায়, ক’টা বাজে? ডোরবেল বেজে ওঠে, জেনিফার এসেছে। দরজা খুলেই হাত বাড়িয়ে দেয়, লিমা চেরনি- সুপ্রভাত! দুজনে আলিঙ্গনে আবদ্ধ হয়ে চুম্বনে মিলিত হয়। বৃষ্টির এই স্নিগ্ধতাটুকুরই অপেক্ষা ছিলো যেনো এতক্ষণ। বাকি সারাদিন যাই হোক, সবই চমৎকার হতেই হবে। ঝরে যাক বৃষ্টি অবিরাম। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
