নজরুল : রূপদক্ষ কবি, জাতির কণ্ঠস্বর
পাঠ্য বইতে তার শিশুতোষ কবিতা পড়েছি, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখেছি। ইশকুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার গান, গজল, হামদ-নাত গেয়ে অংশ নিয়েছি, পুরস্কারও পেয়েছি দু’চার বার। বাংলাদেশ বেতারে নিয়মিত শুনেছি তার গান। স্পষ্ট মনে আছে, তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। গ্রামে, বাড়ির সামনের উন্মুক্ত খোলায় (উঠান) আউশ ধান মাড়াইয়ের মলন চলছে। ১৯৭৬ সালের কথা। রেডিওতে শুনলাম তার মৃত্যুর সংবাদ। মনটা বিষাদে ভরে উঠলো। তখনও সেই অর্থে তার কোনও বই-পুস্তক পড়ার সৌভাগ্য হয়নি আমার; কিন্তু ওই বয়সেই আমরা জেনে ফেলেছি, আমাদের রণ-সংগীতের রচয়িতা তিনি। তার গান ও গজল ছাড়া চলে না আমাদের। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
