গীতবিতানে তিরিশ মিনিট
দিনটা কেমন মেঘলা মেঘলা। গ্রীষ্মের দিনে এমনটা তো বেশ। তবু স্বস্তি বিশেষ নেই কোনোদিকে। সারা পৃথিবীরই কত দিকে কত অস্থিরতা। তবু কি আপনমনে গান গাইব না সকালবেলা আধঘণ্টাটাক অন্তত গলা সাধার ছলে, যেমনটা করি রোজ, ঘরে থেকে থেকে! গান মানেই তো রাগরাগিণী, বেহাগ, দেশ, বাগেশ্রী, দুর্গা ঘিরেই থাকে, ইমন এসে পড়ে, বা, গলায় আসছে কিন্তু কোন্ রাগটি ঠিক মনে পড়ছে না এমনটাই হয় বেশি, কিন্তু তাতে সামান্য সময় যেতে-না-যেতেই দেখি যে গীতবিতানের পাতা খুলছি, যেমন আজই করা হল একটু আগে, এবং বিষাদাচ্ছন্ন গানটি পপ আউট করে এল সামনে-- (পড়তে ক্লিক করুন)
