আবেল আলার্কন: স্পানঞল ভাষায় গীতাঞ্জলির প্রথম অনুবাদক
রাজু আলাউদ্দিন
>>
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 May 2014, 06:53 PM
Updated :
22 Aug 2022, 06:14 PM
স্পানঞল ভাষায় রবীন্দ্রচর্চার ও রবীন্দ্র-অনুবাদের মোটা দাগের ঘটনাপঞ্জী লক্ষ্য করলে খানিকটা আশ্চর্য্য হতে হয় এটা দেখে যে যে-বইটির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন তার অনুবাদ প্রথমে হলো না, হলো অন্য বইগুলো, যেমন
দ্যা গার্ডেনার
কিংবা
দ্য ক্রিসেন্ট মুন
। স্পানঞল ভাষায় রবীন্দ্রনাথের অনুবাদের সূচনা ১৯১৫ সালে, ততদিনে
Gitanjali
তিন বছরের পুরোনো বই। আটলান্টিকের এপার ওপার, দুপার থেকেই কেন সাড়া জানেগি
Gitanjali
-এর প্রতি তা খানিকটা রহস্যময় এখনও পর্যন্ত। অনুবাদের অনুমতি না পাওয়াটাই এর পেছনে মূল কারণ কিনা জানি না। সে রকম হয়ে থাকলে অন্য দুটো বইয়ের ক্ষেত্রেও কি তা হতে পারতো না? সেটা না হয়ে খাকলে তাহলে
Gitanjali
-এর ক্ষেত্রেই তা কেন হবে? আবার
Gitanjali
-এর স্পানঞল অনুবাদ যখন হলো তখন দু’পার থেকেই প্রায় একই সময়ে অর্থাৎ ১৯১৮ সালে বেরুলো, একদিকে আটলান্টিকের পূর্ব পাড়ে সেনোবিয়া-হিমেনেথের হাতে, অন্যদিকে পশ্চিমদিক থেকে পেদ্রো রেকেনা লেগাররেতার হাতে। কেন একই সঙ্গে বেরুলো এবং কেন আগে বেরুলো না, এর সঠিক উত্তর জানার জন্য খুঁটিনাটি অনুসন্ধানের অপেক্ষায় থাকা ছাড়া আপাতত কোনো উপায় নেই।
(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
আবেল আলার্কন: স্পানঞল ভাষায় গীতাঞ্জলির প্রথম অনুবাদক
রাজু আলাউদ্দিন | >> | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:৫৩, ৮ মে ২০১৪ | আপডেট: ১৮:১৪, ২২ আগস্ট ২০২২