ফজল শাহাবুদ্দীন, কবি
ফজল ভাইয়ের সঙ্গে আমার তৃতীয় দেখার গল্প দিয়ে শুরু করি। ২০০২ সালের ঘটনা। কবি আবিদ আজাদের পঞ্চাশতম জন্মদিন পালন করার জন্য সে সময় আমরা ক’জন কোমর বেঁধে লেগেছি। বাংলাদেশের প্রখ্যাত সব লেখকের কাছে হন্যে হয়ে ঘুরছি লেখা বা শুভেচ্ছাবাণীর জন্য। সে সময় বন্ধু শাকিল রিয়াজ বললেন, “ফজল ভাইয়ের কাছে যেতে হবে।’” ফজল শাহাবুদ্দীন এ দেশের অন্যতম সেরা কবি আর শাকিলের বিশেষ ঘনিষ্ট। মোহাম্মদপুরে আবিদ আজাদের বাড়ি থেকে সোজা চলে গেলাম খিলগাঁওয়ে ফজল ভাইয়ের বাড়িতে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
