২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস গায়েনের তিনটি ‘ক্রন্দন’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 01:24 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

এই যা বাতাস, অনুভবে জেনেছি, তার আবর্ত্তন অনুক্ষণ ; আর জীবন যা উজ্জ্বল চাঁদের মতো, যাকে নিরন্তর গিলে খায় সাপ, অতঃপর ঘুমিয়ে থাকে আমারই অন্তর্গত বিষণ্নতায় । জীবন কী কুণ্ডলীকৃত, পাতায় মর্মরিত মধ্যরাত, উৎসবের নিমিত্তে পুনরায় ফিরে দেখা ! কিন্তু দেখি না কিছুই । ছিল কী রাজ্যাভিষেক ! লাক্ষাগৃহ নয় জীবনের অন্তিম বিন্দু, তবু শ্মশানের ছাইয়ে পড়ে ছিল পিতৃমুখ, এখন যা শূন্যতায় স্থিরীকৃত ; আর ভোরের দোয়েল পাখির স্বভাবে আজো জাগে মায়ের বিনম্র মুখ । শান্ত খালে দেখেছি জলের প্রবাহ, ভেঙ্গেপড়া চাঁদের বৈভব ; কিন্তু সময়কে আমি বুঝি নি কখনো । রাতের অন্ধকারে তাই আমি কান পেতে রাখি ! (বিস্তারিত পড়তে ক্লিক করুন)