২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউদ্দিন স্টালিনের দুটি কবিতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেজাউদ্দিন স্টালিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

স্বাধীনতা

নিজের ভাষায় পড়ি এবং লিখিও
গাছগাছালির পাঠশালাতে শিখিও
আমার মুখের অর্থ বোঝে পিঁপড়ে এবং পাখিও

কিং সলোমন বুঝতো যেমন ঘাসফড়িংয়ের মর্ম
বুদ্ধ জানেন ফল পাবে সে যেমন তাহার কর্ম
সব প্রাণী চায় স্বাধীনতা মত প্রকাশের ধর্ম

কথার ওপর দু’ঠোঁট রেখে হাঁটছি
সারাজীবন শব্দে সাঁতার কাটছি (পড়তে ক্লিক করুন)