২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন ও তাঁর মুখের পৃথিবী

নাসির আলী মামুন বাংলাদেশের সৃষ্টিশীল আলোকচিত্রায়নে এক অগ্রবর্তী শিল্পী । আজ পহেলা জুলাই তার ৬০ তম জন্মদিন। তার প্রতি আমাদের সপুষ্পক শুভেচ্ছা বি. স.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সৈকত হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

দৈবের বশেই হোক বা দৃষ্টিভঙ্গির কারণেই হোক, যা কিছু আধুনিক, বিজ্ঞানময় এবং প্রগতির– বাঙালি মুসলমানকে এগুলো পেতে বড় বেশি নিষেধাজ্ঞা আর ধর্মের রক্তচক্ষু উপেক্ষা করতে হয়েছে। তাই ইংরেজি শিক্ষাই বলি, পশ্চিমা বিশ্বের মুক্ত হাওয়াই বলি কিংবা বলি বিজ্ঞান-প্রযুক্তি-প্রগতির কথা, সবকিছুতেই আমাদের শুরু অনেক বেশি দেরিতে। তার উপর পূর্ববঙ্গের দুর্ভাগ্য হল, পশ্চিম পাকিস্তানের জোয়াল, যা ধর্মের ছদ্মাবরণে অধর্মের চর্চা করেছে আর তাদের শোষণক্ষমতাকে অব্যাহত রাখতে ধর্মকে হাতিয়ার বানিয়ে বাঙালি মুসলমানকে আরও শত বছরের ফেরে ফেলে দিয়েছে। তাই দেখা যায় আরজ আলী মাতুব্বরের মৃত মায়ের ছবি তোলার ‘দোষে’ তাকে নিগৃহীত হতে হয়, কেবল তা-ই নয়, ফতোয়ার কারণে মাকে কবরস্থ করতেও অনেক বেগ পেতে হয়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)