ফালগুনে মায়ের গান
প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি তোদেও অপেক্ষায়
সোনার ছেলে সোনার মেয়ে আয়রে কাছে আয়
যুদ্ধাপরাধের বিচার হবে এই বাংলায়।
রাজাকার আলবদর একাত্তরের খুনি
যাবজ্জ্বীবন খালাস পেলো একি বিচার শুনি!
ক্ষোভ দু:খ অশ্রু লজ্জা কোথায় বলো রাখি?
সাক্ষী আছে গাছের পাতা ফুল নদী পাখি।
বিচারকের একি বিচার! তার কী মনে নাই?
হত্যা-ধর্ষন-আগুন-লুট করেছিল কাদের মোল্লারাই।
সাক্ষী আছে বইয়ের পাতা-ছবি-সিনেমা সব
কেমন ছিল শেয়াল-কুকুর-শকুনের উৎসব।
শাহবাগের পথটা ধরো দেশের মানুষ চলো
একাত্তরের বিচার চাই বলো সবাই বলো।
দু’হাত তোলো মাথা। উঁচাও জয় বাংলা ধরো
আকাশ-বাতাস-সাগর-নদী শ্লোগানে তুলে ভরো
চাই যুদ্ধাপরাধের বিচার, যুদ্ধাপরাধীর ফাঁসি
শহীদী আত্মার শুনতে হবে মহাতৃপ্তির হাসি।
আমার বোনের সম্ভ্রম লুট করেছে যারা
স্বাধীন দেশে স্পর্ধা কার? মন্ত্রী বানায় কারা?
ধর্ম নিয়ে রাজনীতি আর বাংলাদেশে চলবে না
এই বাংলা শান্ত হবে আগুন কোথাও জ্বলবে না।
সব পাপীকে একসাথে কর মেটাবো আজ দায়
প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি তোদের অপেক্ষায়
সোনার ছেলে সোনার মেয়ে আয়রে কাছে আয়।
যুদ্ধাপরাধীর ফাঁসি হবে এই ফালগুনে বাংলায়।
১ফালগুন ১৪১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ধানমণ্ডি, ঢাকা
