গুলতেকিন খানের কবিতা: ঋণ
যদি পার তাকে বুকে রাখো। মেঘ হতে দিওনা তাকে!/ শোকহীন রক্তের ধারা আমাদের ঋণে বেঁধে রাখে
রক্ত দেখেছি আগে, এবার দেখি তাকে উড়তে।
আকাশ থেকে গুলি এসে শিশুদের গা থেকে ঝরে,
এ রক্ত আবেগহীন কারো কারো কাছে ,
আমি দেখি অশ্রু
ঝরে ফোটায় ফোটায়।
তৃষ্ণার্ত মাটিতেও রক্তাক্ত ছেলে শুয়ে থাকে গুলিবিদ্ধ ভাই এর শিয়রে।
যদি পার তাকে বুকে রাখো। মেঘ হতে দিওনা তাকে!
শোকহীন রক্তের ধারা আমাদের ঋণে বেঁধে রাখে!
