২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল চৌধুরী: যদি ক্ষমা করি

কামাল চৌধুরী কামাল চৌধুরী

Published : 10 Oct 2020, 09:11 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


তোমার শরীর কোনো অপরাধ নয়
তবু হানা দেয় ধর্ষক কালোচিতা
বোনের অশ্রু আমারও কান্না, শোন
যদি ক্ষমা করি বাঁচবে না কোনো বোন।

নিজের চোখেই দেখেছি বোনকে মৃত
শুনেছি মায়ের, কন্যার হাহাকার
যদি শুধু ঘৃণা- বেঁচে যাবে শয়তান,
আমরা রাখবো বিজয়ীর সন্মান।

বোনের অশ্রু আমারও কান্না, শোন
যদি ক্ষমা করি বাঁচবে না কোনো বোন।

১০/১০/২০২০
অপরাজিতা