লিনা ওস্টেরমান-এর নগর : আলোকসজ্জা
লিনা ওস্টেরমান (Lina Österman) নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল সুইডিশ কবি, অুবাদক, সম্পাদক, সাহিত্যসমালোচক আর ফরাসি ভাষা-সাহিত্যের শিক্ষক| লিনার জন্ম সুইডেনে ১৯৮১ সালে| তিনি বছরের বড় একটা সময় প্যারিসেও থাকেন যেখানে তার লেখালেখির জন্যে স্টুডিও আ্যাপার্টমেন্ট রয়েছে|২০১৪ সালে স্টকহোমের শীর্যস্থানীয় একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়| আনিসুর রহমান কবিতাগুলো সুইডিশ ভাষা থেকে অনুবাদ করেছেন|বি.স
নগর : আলোকসজ্জা
(Staden: Illuminationer)
মজদুর আঘাত করে, আঘাতের পরে
সীমানা বাঁকা করে নগরে
সরু তরঙ্গায়িত রেখা নির্ধারণ করে
তারা চালিয়ে যায়
চালিয়ে তাদের যেতে হয় সব সময়ের তরে
আঘাতের পরে, তারা আঘাত করে
তারা তাদের মাথা নোয়ায় ক্লান্তির পরে
যত অদৃশ্য নগরে
এর থেকে তারা বেরোয় ধীরে
কিন্তু সরু ধুলিকণারা
লেগে থাকে তাদের শরীরে
চকচক করে
সোনালী আলো ঠিকরে পরে
#
তারা পাঠ নেয় উগারিত শিল্পকর্ম থেকে
তারা চোখ বোজে
আর রাত্রিটি
তাদের চোখে–
তারা শোনে
আবহাওয়ার ওঠানামায়
উগারিত গল্প থেকে তারা পাঠ নেয়
তারা গান গায়
সবকিছুর ভাষা নিয়ে যা হয়ে গেছে আর ইউফ্রাতের জল–
তারা স্বপ্ন দেখে
যাদুর এই শহরে|
#
তুমি কও তুমি কখনও কেউ সকল ধরার
আমি তা গোনিবার
তার কোনোটাই কোন দুনিয়ায় ঘটে নাই
আমরা কেবলই নতুন ড্রাগন বুনি
দীর্ঘ বিরান পথে
সম্ভবত সমুদ্রে
একদিন বাতাস তাদের নিয়ে নিক
তারা সকল মিলিয়ে যাক।
