২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির বিজয়ের প্রভাব শেয়ারবাজারে

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ের প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 02:47 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

আইএএনএসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে ভারতের শেয়ারবাজারের সূচক বেড়েছে প্রায় আড়াই হাজার পয়েন্ট।

মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স শুক্রবার ২৩ হাজার ৯০৫ দশমিক ৬ পয়েন্ট থেকে এক লাফে বেড়ে ২৫৩৭৫.৬৩ পয়েন্টে দাঁড়ায়।

ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে গত ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয়দফা ভোট গ্রহণের পর শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।

স্থানীয় সময় সকাল সোয়া দশটা পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ২৭২টির বেশি আসনে জয়ের পথে রয়েছে।

ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোটের সাফল্যের প্রভাবেই শেয়ারবাজারর এই আকস্মিক বৃদ্ধি।