এই জয় ভারতের: মোদি
নিরঙ্কুশ সংখ্যাগারিষ্ঠতার পথে থাকা বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় বলেছেন, এই জয় ভারতের।
লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রয়োজনীয় ২৭২টির বেশি আসনে জয়ের পথে রয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৯ মিনিটে ওই টুইটারে মোদি ইংরেজি ও হিন্দি অক্ষর ব্যবহার করে লিখেছেন, “ভারত জিতেছে। এই জয় ভারতের। শুভদিন আসছে।”
