বাড়িতেই রয়েছেন মোদি
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে সময় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে সেই সময় দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নিজ বাড়িতেই অবস্থান করছেন।
ভারতের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী মোদি শুক্রবার সকালে গুজরাটের গান্ধিনগরের নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন বলে এনডিটিভি জানিয়েছে।
বিজেপি ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে স্থানীয় সময় দুপুর ১ টায় ৬৩ বছর বয়সী মোদিকে প্রকাশ্যে দেখা যাবে।
মোদির ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ঘোষণা না হওয়া পর্যন্ত মোদির বাড়ি থেকে কোথাও যাওয়ার সম্ভাবনা কম।
এরপর তিনি তার মাকে দেখতে যাবেন। আর তারপরই তিনি ভদোদরায় একটি মিছিলে নেতৃ্ত্ব দেবেন। ভদোদরা মোদির ২টি নির্বাচনী আসনের একটি আসন।
