২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির

ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 09:41 AM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

মোদি কি পারবেন?

এনডিটিভি তাদের লাইভ আপডেটে জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া ভোট গণনায় স্থানীয় সময় সোয়া ১০টা পর্যন্ত এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৮৭টি আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এগিয়ে আছে ৮০টিতে।

অন্যান্যরা ১৪৫টি আসনে এগিয়ে আছে। বাকি ৩১টি আসনে ভোট গণনা শেষ হলেই চূড়ান্ত ফল পাওয়া যাবে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯৮৯টি সেন্টারে এ ভোট গণনা চলছে।

সরকার গঠনের জন্য প্রয়োজন ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসন।

৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয়টি ধাপে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে অংশ নেন ৮ হাজার ২৫১ জন প্রার্থী।

প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ৬৬.৩৮ শতাংশ ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আর এ হিসাবে প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় ৫৫ কোটি।