১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যেভাবে করবেন জন্ম নিবন্ধন তথ্যের সংশোধন

সংশোধন অনলাইনে বা নিবন্ধকের অফিসে গিয়ে করা যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:50 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

জন্ম নিবন্ধন সনদে ভুল তথ্য থাকলে তা সংশোধন করা জরুরি। এটি স্কুল ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চাকরি, এমনকি উত্তরাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন।

অনলাইনে এবং স্থানীয় নিবন্ধক অফিসে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন) গিয়ে এই কাজ করা যায়। সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে।

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন কীভাবে করবেন তা বিস্তারিত জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৯ ওয়ার্ড সচিব মো. ইফতেখারুল ইসলাম।

ওয়েবসাইটে যাওয়া

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য অনলাইন https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হয়।

পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-

যেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে

আবেদনপত্র প্রিন্ট ও ফি জমা ফর্ম পূরণের পর প্রিভিউ দেখে সাবমিট করুন। আবেদনপত্র প্রিন্ট করুন।

সরকার নির্ধারিত ফি (৫০-২০০ টাকা, সংশোধনের ধরন ভেদে) বিকাশ, নগদ বা ব্যাংক চালানে জমা দিন। চালানের কপি সংরক্ষণ করুন।

প্রিন্ট করা আবেদনপত্র, মূল কাগজপত্র এবং চালানের কপি নিয়ে স্থানীয় নিবন্ধক অফিসে (যেমন- ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিস) জমা দিন। নিবন্ধক তথ্য যাচাই করে অনুমোদন দেবেন।

অনুমোদন ও সনদ সংগ্রহ যাচাই-বাছাই শেষে সংশোধিত সনদ অনলাইনে ডাউনলোড করা যাবে বা অফিস থেকে সংগ্রহ করতে হবে। সাধারণত সাত থেকে ১৫ দিন লাগে।

আরও পড়ুন

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম

অনলাইনে সহজেই জমির নামজারি পদ্ধতি

অনলাইনে টিকেট বুকিং এবং ক্রয় প্রক্রিয়া