১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম

‘বার্থ রেজিস্ট্রেইশন সার্টিফিকেট’ বা জন্ম নিবন্ধন সনদের জন্য কয়েকটি প্রয়োজনীয় কাগজের প্রয়োজন পড়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জন্ম নিবন্ধন হল একজন ব্যক্তির জন্মের পর রাষ্ট্রীয়ভাবে তার নাম, লিঙ্গ, জন্মের তারিখ, বাবা-মায়ের নাম এবং জাতীয়তা ও ঠিকানা নথিভুক্ত করার একটি আইনগত প্রক্রিয়া।

এটি নাগরিক অধিকারের একটি অংশ। আর পাসপোর্ট করা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ নিবন্ধন এবং সরকারী সুযোগ-সুবিধা পেতে এটি অত্যাবশ্যকীয়।

যেভাবে জন্ম নিবন্ধন করা হয়

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী, জন্ম নিবন্ধন করা হয়। এই প্রক্রিয়ায় একজন নিবন্ধক নির্ধারিত রেজিস্টারে বা কম্পিউটারে ব্যক্তির জন্ম সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করেন এবং একটি জন্ম সনদ প্রদান করেন।

জন্ম নিবন্ধন আবেদন কীভাবে করবেন তা বিস্তারিত জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৯ ওয়ার্ড সচিব মো. ইফতেখারুল ইসলাম।

অনলাইন আবেদনের ধাপ

ওয়েবসাইটে যাওয়া: জন্ম নিবন্ধন আবেদন করার জন্য অনলাইন https://bdris.gov.bd/br/application ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হয়।

ফর্ম পূরণ করুন: প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য দিতে হবে।

আবেদন সাবমিট করুন: ফর্ম পূরণ হয়ে গেলে আবেদন সাবমিট করুন।

প্রিন্ট কপি সংগ্রহ: সাবমিট করার পর আবেদনের একটি প্রিন্ট কপি সংগ্রহ করুন। প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিস্ট ওয়ার্ড কার্যালয়ে জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্র (প্রয়োজন অনুযায়ী)

অনুমোদিত হলে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর তৈরি হবে। বাংলা ইংরেজি দুই ভাষাতে সনদ ডাউনলোড করুন। আর এটা তৈরি হতে সাত থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

মো. ইফতেখারুল ইসলাম একটা পরামর্শ দিয়েছেন। তাহল- সম্ভব হলে এসব কাজ নিজে করবেন তাহলে নাম, বাবা- মায়ের নাম, ঠিকানা ভুলের পরিমাণ কম হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/

আরও পড়ুন

রিটার্ন মৌসুম আসছে: মাসিক ১ লাখ টাকা বেতনে আয়কর বাড়ল কত?

সচেতন ব্যয়: দক্ষ ও আনন্দদায়ক অর্থ ব্যবস্থাপনার কৌশল

পূর্ণিমার প্রভাবে অসুস্থতা