Published : 07 Jan 2026, 05:29 PM
ব্যাংকে টাকা জমানোর দুটি পরিচিত ও নিরাপদ পদ্ধতি হল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম)।
আর্থিক অবস্থা ও লক্ষ্য অনুসারে এ দুটির যে কোনো একটি বেছে নেওয়া যায়। তবে ব্যাংক নির্বাচনের সময় সুনাম, আর্থিক স্থিতিশীলতা এবং সুদ বা মুনাফার হার অবশ্যই যাচাই করা উচিত।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম, এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
এফডিআর ও ডিপিএসের সংক্ষিপ্ত পরিচিতি
‘এফডিআর’য়ে গ্রাহক এককালীন বড় অংকের টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখেন। অন্যদিকে ‘ডিপিএস’য়ে মাসিক কিস্তিতে ধাপে ধাপে টাকা জমানো হয়।
১৮ বছর বয়সি যেকোনো বাংলাদেশি নাগরিক ব্যাংকের ফর্ম পূরণ করে এ দুটির যে কোনো একটি খুলতে পারেন।
প্রক্রিয়া সরাসরি শাখায় বা অনলাইনে সম্পন্ন করা যায়।
ব্যাংক নির্বাচনের মানদণ্ড
এফডিআর বা ডিপিএস খোলার আগে ব্যাংকের সুনাম, আর্থিক স্থিতিশীলতা এবং বর্তমান সুদ বা মুনাফার হার যাচাই করতে হবে।
মুনাফা বা সুদের হার ব্যাংকভেদে ভিন্ন হয়। আর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
সাম্প্রতিক তথ্য অনুসারে, বিভিন্ন ব্যাংকে এফডিআরের সুদের হার সাধারণত ৪ থেকে ১১ শতাংশের মধ্যে থাকে, যা মেয়াদের ওপর নির্ভর করে।
এফডিআর যাদের জন্য উপযুক্ত
হাতে বাড়তি টাকা থাকলে এবং স্বল্প থেকে মধ্যমেয়াদি বিনিয়োগে ঝুঁকি কম রাখতে চাইলে এফডিআর আদর্শ।
এফডিআরের প্রধান সুবিধা
- মেয়াদ শেষে নির্দিষ্ট সুদ বা মুনাফা-সহ মূল টাকা ফেরত।
- ঝুঁকিমুক্ত, বাজারের ওঠানামার প্রভাব নেই।
- মেয়াদ ৩ মাস থেকে ১০ বছর পর্যন্ত নির্বাচন করা যায়।
- অনেক ব্যাংক এফডিআরের বিপরীতে ৯০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা দেয়।
- অবসরজীবন বা বড় প্রকল্পের তহবিল গঠনে সহায়ক।
- কিছু ব্যাংকে মাসিক সুদ প্রদানের সুবিধা।
ডিপিএস যাদের জন্য উপযুক্ত
সীমিত আয় থেকে নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করতে চাইলে ডিপিএস সুবিধাজনক।
ডিপিএসের প্রধান সুবিধা
- মাসিক কিস্তিতে জমা দিয়ে মেয়াদ শেষে মুনাফাসহ মূল টাকা ফেরত।
- সন্তানের শিক্ষা, ভবিষ্যৎ বা দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়ক।
- নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে।
- মেয়াদ ২ থেকে ২০ বছর পর্যন্ত।
- কিছু ব্যাংকে বিমা ও ঋণ সুবিধা।
টিপস
বড় অংকের একটি ডিপিএসের পরিবর্তে ছোট ছোট দুতিনটি ভাগে বিভক্ত করে খুলুন।
যেমন- মাসে পাঁচ হাজার টাকার ডিপিএসের পরিবর্তে দুই হাজার ও তিন হাজার টাকার দুটি ভিন্ন মেয়াদি অ্যাকাউন্ট খুলে পরে মেয়াদ শেষে টাকা পুনর্বিনিয়োগ করুন।
কোনটি বেছে নেবেন?
প্রয়োজনীয় কাগজপত্র
সঠিক তথ্য ও কাগজপত্র থাকলে অনলাইনে মাত্র পাঁচ থেকে ১০ মিনিটে অ্যাকাউন্ট খোলা সম্ভব।
এফডিআর এবং ডিপিএস- দুটাই নিরাপদ সঞ্চয়ের মাধ্যম। নিজের আর্থিক লক্ষ্য ও সামর্থ্য অনুসারে বেছে নেওয়া যায়।
মুনাফা বা সুদের হার পরিবর্তনশীল হওয়ায় বিনিয়োগের আগে ব্যাংকের সর্বশেষ তথ্য যাচাই করতে ভুলবেন না।
সচেতন সঞ্চয়ই ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করে।
আরও পড়ুন
গান-কবিতা-লেখার কপিরাইট করতে হয় যেভাবে