Published : 23 May 2013, 10:38 AM
বৃহস্পতিবার দুপুরে বড়খাতা-পাগলাপীর সড়কের দোয়ানী মোড়ের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব চন্দ্র (৪৫) নীলফামারীর ডিমলা উপজেলার পাথরকুড়া স্কুলপাড়া এলাকার বিমল চন্দ্রের ছেলে।
বড়খাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, দুপুরে উপজেলার দোয়ানী মোড়ের শিমুলতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মহাদেব চন্দ্র নিহত হন । আহত হন আরেক আরোহী।
পুলিশ ট্রাক ও চালকের সহকারি রায়হানকে আটক করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।